DA CASE: বুধবারই কাটবে মহার্ঘ ভাতা মামলার জট? বড় আপডেট সুপ্রিম কোর্টের

Published : Apr 14, 2026, 06:35 PM IST

DA CASE: আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা। এবার রাজ্যের আবেদনের শুনানির দিন স্থির করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী বুধবার (১৫ এপ্রিল) এই মামলার শুনানি হবে। 

PREV
110
সুপ্রিম কোর্টের DA মামলা

আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা। এবার রাজ্যের আবেদনের শুনানির দিন স্থির করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী বুধবার (১৫ এপ্রিল) এই মামলার শুনানি হবে।

210
সুপ্রিম কোর্টের বেঞ্চ

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বুধবার বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠবে ডিএ মামলা। এই দিন দুপুরে রাজ্যের আবেদনটি শুনবেন দুই বিচাপতি।

310
DA মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ

গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট DA মামলায় রাজ্য সরকারকে পুরনো মহার্ঘ ভাতার ২৫% বকেয়া আর প্রথম কিস্তি মেটানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল। বলেছিল ২৫% বকেয়া দ্রুত মিটিয়ে দিতে হবে আর বাকি ৭৫%-এর প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে।

410
রাজ্যের আবেদন

কিন্তু রাজ্য সরকার তা করেনি। পাল্টা সুপ্রিম কোর্টে সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছিল। রাজ্যের পক্ষ থেকে বকেয়া DA মেটানোর জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। বুধবার রাজ্যের এই আবেদনের ওপর ভিত্তি করেই হবে মামলার শুনানি।

510
সময় চাওয়ার কারণ

সময়সীমা বৃদ্ধির জন্য রাজ্য সরকার চারটি কারণ উল্লেখ করেছিল। সেগুলি হল বকেয়া DA-অঙ্ক কয়েক হাজার কোটি টাকা। পাশাপাশি রাজ্যের আর্থিক চাপ রয়েছে। কেন্দ্রের কাছে ঋণের অনুদান পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনেও প্রচুর খরচ রয়েছে। আর সেই কারণেই নির্ধারিত সময় DA মেটানো সম্ভব নয় বলে আবেদন করেছিল রাজ্য।

610
ডিজিটালাইজেশনও কারণ

পাশাপাশি রাজ্য সরকার সরকারি কর্মীদের নথি ডিজিটাইজেশন হয়নি বলেও দাবি করেছে.সরকারের দাবি ২০১৬ সালের আগে সরকারি কর্মীদের নথি এখনও ডিজিটালাইজেশন হয়নি। সব কর্মীর সার্ভিস বুক স্ক্য়ান আর আপলোড করতে সময় লাগবে বলেও আবেদন করেছিল। পেনশনভোগীদের কথাও উল্লেখ করেছিল রাজ্য।

710
জট খুলবে কাল?

সরকারি কর্মীদের একাংশের আশা এই সব বিষয়ে জট খুলতে পারে আগামিকাল, বুধবার। কারণ এই দিনই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA মামলার একটি হেস্তনেস্ত হতে পারে বলেও আশা সরকারি কর্মীদের।

810
ইচ্ছেকৃত টালবাহানা!

যদিও সরকারি কর্মীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য রাজ্য সরকার ইচ্ছেকৃতভাবেই বকেয়া ডিএ দিতে টালবাহানা করেছে। তিনি আরও বলেন, 'রাজ্য চাইলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে পারতো। ইচ্ছেকৃতভাবেই তা দিচ্ছে না। দেরি করে যাচ্ছে।'

910
১০ বছর

আদালতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা চলছে গত ১০ বছর ধরে। প্রথমে ট্রাইব্যুনালে। তারপর কলকাতা হাইকোর্টে। তারপর মামলা যায় সুপ্রিম কোর্টে। প্রত্যেক ক্ষেত্রেই জয় পেয়েছিল সরকারি কর্মীরা।

1010
সরকারি কর্মীরা হতাশ

রাজ্য সরকার ডিএ দিতে টালবাহানা করায় সরকারি কর্মীরা রীতিমত হতাশ। তবে সুপ্রিম কোর্টর রায় সরকারি কর্মীদের পক্ষেই যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories