MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এবার কলকাতায় ফুটতে পারে পদ্ম? SIR-এর কারণেই BJP TMCকে হারিয়ে জিততে পারে এই ৫টি আসন

এবার কলকাতায় ফুটতে পারে পদ্ম? SIR-এর কারণেই BJP TMCকে হারিয়ে জিততে পারে এই ৫টি আসন

TMC Vs BJP: কলকাতা জেলার ১১টি আসন। সেখানেই বাম জমানা থেকেই গুটি কয়েক আসন বাদে সবকটি আসনেই তৃণমূলের দখলে ছিল। কিন্তু এবার SIR-এর জন্য কলকাতার কয়েকটি আসন হাতছাড়া হতে পারে তৃণমূলের। তেমনই বলছে অনুমান। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Apr 14 2026, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
SIR ফ্য়াক্টর
Image Credit : Asianet News

SIR ফ্য়াক্টর

এবার বিধানসভা নির্বাচনে SIR একটি একটি বড় ফ্যাক্টর হতে পারে। বিশেষ করে কলকাতায়। কলকাতা জেলার ১১টি আসন। সেখানেই বাম জমানা থেকেই গুটি কয়েক আসন বাদে সবকটি আসনেই তৃণমূলের দখলে ছিল। কিন্তু এবার SIR-এর জন্য কলকাতার কয়েকটি আসন হাতছাড়া হতে পারে তৃণমূলের। তেমনই বলছে অনুমান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
১১\১১ তৃণমূল
Image Credit : Asianet News

১১\১১ তৃণমূল

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল হল ১১টির মধ্যে ১১টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। ২০২৪ সালের লোকসভায় কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ দুটিতেই তৃণমূল জয়ী হয়েছিল। তবে বিধানসভা নিরিখে ১১টির মধ্যে ৯টিতে তৃণমূল আর মাত্র ২টি এগিয়েছিল বিজেপি। কিন্তু তারপরই হিসেব বদলে দিচ্ছে SIR। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Related image1
Dipanjan Chakraborty: NSG কম্যান্ডো ছিলেন দীপাঞ্জন চক্রবর্তী? পেশা নিয়ে বড় বিতর্কের সামনে BJP প্রার্থী
Related image2
BJP: এই আসনগুলিতে জিতলেই কেল্লাফতে! কেউ আটকাতে পারবে না বিজেপির বঙ্গ দখল
310
SIR-এর নাম বাদ
Image Credit : Getty

SIR-এর নাম বাদ

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ূ উত্তর ও দক্ষিণ কলকাতার ভোটারের সংখ্যা ৬০৬৫৬৩ জন কমেছে। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তথ্য বলছে উত্তর ও দক্ষিণ কলকাতার বিজেপি আর তৃণমূলের মধ্য়ে ভোটের ব্যবধান ছিল ৬০৭৬১২।

410
বাদপড়ারা কাদের ভোটার?
Image Credit : ANI

বাদপড়ারা কাদের ভোটার?

একাধিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী SIRএর মাধ্যমে বাদ দেওয়া আসনগুলির সিংহভাগই তৃণমূলের ভোটার। কারণ যাদের নাম বাদ গেছে তাদের অধিকাংশই মুসলিম, মহিলা আর গরীব ভোটার। তৃণমূলের এক নেতার কথায় SIRএর মাধ্যমে তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোপ মেরেছে নির্বাচন কমিশন।

510
কত নাম বাদ?
Image Credit : ANI

কত নাম বাদ?

কলকাতার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে প্রায় ৮০ হাজার নাম বাদ গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে এইনাম বাদের সংখ্যা ৫০ হাজার। এছাড়াও কলকাতার তিনটি আসনে ৭০ হাজার, দুটি আসনে ৫০ হাজার নাম বাদ গেছে। ২০২৪ সালে ভবানীপুর আসন থেকেই দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থীকে ৮ হাজারেরও বেশি লিড দিয়েছিল। কিন্তে এবার ভোটারেই কোপ পড়েছে।

610
বিজেপি এগিয়ে যেতে পারে ৫ আসনগুলিতে
Image Credit : Asianet News

বিজেপি এগিয়ে যেতে পারে ৫ আসনগুলিতে

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী ১০ হাজারের কম ভোটের ব্যবধানে তৃণমূল জিতেছিল এই ৫টি আসনে। সেগুলি হলঃ

রাসবিহারী (১,৬৯১ ভোট), ভবানীপুর (৮,২৯৭), মানিকতলা (৩,৫৭৫) এবং কাশীপুর-বেলগাছিয়া (৭,২৬৮)। আরেকটি আসনে তৃণমূলের ব্যবধান ছিল ১৫,০০০-এর নিচে — চৌরঙ্গী (১৪,৬৪৫ ভোট)।

710
তৃণমূলের জন্য অনিশ্চিত হতে পারে
Image Credit : Asianet News

তৃণমূলের জন্য অনিশ্চিত হতে পারে

তৃণমূল কংগ্রেস সূত্রেই জানা গিয়েছে কলকাতা বন্দর আর বেলেঘাটা এই দুটি আসনেও তৃণমূলের জয় নিশ্চিত নয়।

কলকাতা বন্দর তৃণমূল ৪২,৮৯৩ ভোটে এগিয়ে ছিল, যেখান থেকে ৭৭,১২৫ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি মুসলিম।

বেলেঘাটা—যেখানে ২০২৪ সালে তৃণমূলের ৪৬,১১২ আসনের অগ্রগমন ৬৬,০১৯ আসন মুছে ফেলার কারণে হুমকির মুখে পড়েছে—সেখানেও বিপুল সংখ্যক সংখ্যালঘু ভোটারের বাস, যাঁরা এসআইআর-এর কোপের সবচেয়ে বেশি শিকার হয়েছেন।

810
বিজেপির কাঁটা
Image Credit : ANI

বিজেপির কাঁটা

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি শ্যামপুকুর থেকে ১৫৯৯ ভোটে আর জোড়াসাঁকো থেকে ৭৪০১ ভোটে এগিয়ে ছিল। আর এই দুটি আসন থেকে ৪৪,৬৯৩ এবং ৭৬,৫২৪ ভোটারের নাম বাদ। দুটি আসনেই হিন্দিভাষী হিন্দু ভোটারের ওপর কোপ পড়েছে। তাই এই দুটি আসন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে বিজেপির মধ্যে।

910
ভোটার কমার %-এর হিসেব
Image Credit : Getty

ভোটার কমার %-এর হিসেব

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী SIR শুরু হওয়ার পর থেকেই কলকাতা দক্ষিণের ভোটার সংখ্যা ২,৪৭৮৮২ জন অর্থাৎ ২৭% কমেছে। আর কলকাতা উত্তরে এই সংখ্যা ৩,৫৮৬৮১ । শতাংশ হিসেবে ২৪%।

1010
TMC Vs BJP
Image Credit : ANI

TMC Vs BJP

এই পরিস্থিতি কলকাতা আর একচেটিয়ে তৃণমূলের দখলে থাকবে না বলেও মনে করেছে বিজেপির একাধিক কর্মকর্তা। অমিত মালব্য বৃহস্পতিবারই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, কলকাতা থেকে ৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে একটি গুরুত্বপূর্ণ সংকেত। তিনি আরও বলেছেন, কলকাতা আর হয়তো তৃণমূলের জন্য স্বস্তিদায়ক জায়গা নয়। প্রতিযোগিতা জমে উঠেছে। অন্যদিকে এসআইআরে নাম বাদ গেলেও তৃণমূলের হাতেই থাকবে কলকাতা- তেমনই দাবি কলকাতার ঘাসফুল শিবিরের নেতাদের।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Recommended image2
Now Playing
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
Recommended image3
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের
Recommended image4
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে? ৩০ তারিখ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image5
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন না, অভিষেকের মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে রক্ষাকবচ হাইকোর্টের
Related Stories
Recommended image1
Dipanjan Chakraborty: NSG কম্যান্ডো ছিলেন দীপাঞ্জন চক্রবর্তী? পেশা নিয়ে বড় বিতর্কের সামনে BJP প্রার্থী
Recommended image2
BJP: এই আসনগুলিতে জিতলেই কেল্লাফতে! কেউ আটকাতে পারবে না বিজেপির বঙ্গ দখল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved