DA Report: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এবার কী হতে পারে, শুনানিতে কী হবে এবং কর্মচারীদের জন্য কী অপেক্ষা করছে? জেনে নিন বিস্তারিত।
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট দাখিল করল রাজ্য সরকার। সেখানে রাজ্য সরকার জানিয়েছে গ্রান্ট-ইন কর্মীদের বাদ দিয়ে এপর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে ঠিক কত টাকা খরচ হয়েছে। তবে এই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি কর্মীরা।
210
রাজ্যের রিপোর্ট
রাজ্য সরকার তৃতীয় অন্তর্বর্তী রিপোর্টে জানিয়েছে, এপর্যন্ত গ্রান্ট ইন কর্মীদের বাদ দিয়ে ২০০৮-২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিএ দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে ৮,১০৩ কোটি টাকা। রাজ্য সরকারের এই তথ্য সন্তুষ্ট করতে পারেনি সরকারি কর্মী সংগঠনগুলিতে।
310
সরকারি কর্মীদের প্রতিক্রিয়া
রাজ্য সরকারের রিপোর্ট নিয়ে সরকারি কর্মীদের অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের কথায় মূল মামলার শুনানি চলাকালীন রাজ্য আদালতে খরচের যে দাবি করেছিব ও আদালত যে রায় দিয়েছিল, তা মান্যতা পায়নি রাজ্য সরকারের তরফ থেকে। আগামী শুনানিতে রাজ্যের সরকারি কর্মীরা এই বিষয়টি তুলবে বলেও জানিয়েছেন তাঁরা।
২০১৬-২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাবদ ছাড়া হয়েছে ৫০৪৪,৭৯ কোটি টাকা।
এই সময় পেনশন ও পারিবারিক পেনশনভোগীদের জন্য ১৯১৬.৪১ কোটা টাকা ছাড়া হয়েছে।
দুটি ক্ষেত্র মিলিয়ে মোট ৬৯৬১.৪১ কোটি টাকা ছাড়া হয়েছে।
পেনশন ও পারিবারিক পেনশনভোগীদের জন্য ২০০৮-২০১৫ সালের মধ্যেকার বকেয়া বাবদ এপর্যন্ত প্রায় ৯১৪ কোটি দিয়েছে সরকার।
এই সময়সীমার ৩৫ হাজার কর্মকে দেওয়া হয়েছে ১৪.৪২ কোটি টাকা।
510
বিষয়টি নিয়ে কেন অসন্তোষ কর্মীদের?
রাজ্য সরকার ডিএ মামলার শুনানির সময় একটি হিসেব দিয়েছিল। সেখানে ডিএ দিতে ঠিক কত টাকা খরচ হবে তারও একটা হিসেব দিয়েছিল। কিন্তু তার সঙ্গে এই হিসেবের সামঞ্জস্য খুবই কম।
610
মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ
অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশম অব স্টেট গভর্নমেন্ট এম্পয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, 'সর্বভারতীয় মূল্য সূচক মেনে ডিএ দেওয়া ও গ্রান্ট ইন এইড কর্মীদের বিষয়টি বিবেচনার মধ্যেই রাখেনি সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে এই অনুদানভুক্ত কর্মীদেরও ডিএ-এর হিসেব দাখিল করেছিল রাজ্য। তাই দুটি বিষয় নিয়েই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট। '
710
পরবর্তী পদক্ষেপ
রাজ্য সরকারের কর্মীদের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে জানাবেন। একই সঙ্গে নজরদারি কমিটিতেও তারা বিষয়টি জানাবেন।
810
কলকাতায় ইন্দু মলহোত্রা কমিটির বৈঠক
রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর কলকাতায় সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়া নজরদারি কমিটি ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক রয়েছে। সেখানেও বিষয়টি উত্থাপন করা হবে।
910
অনুদান প্রাপ্ত কর্মীদের উপস্থিত
সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে অনুদানপ্রাপ্ত সরকারি কর্মীদের সংগঠনগুলিকেও। সেখানে রাজ্য সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
1010
ডিএ মামলা
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ অক্টোবর হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.