DA Case: বকেয়া 25% মহার্ঘ ভাতা কারা পাবেন আর পাবেন না? রাজ্যের হিসেবে উদ্বেগ এই সরকারি কর্মীদের

Published : Mar 10, 2026, 03:34 PM IST

DA Case Update: কারা কারা DA পাবে আরপাবে না তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি সুপ্রিম কোর্টে যেপ্রাপকদের একটি তালিকা আদালতে জমা দিয়েছে। তাতেই উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। 

PREV
110
DA কবে?

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫% DA এখনও পর্যন্ত দেয়নি রাজ্য সরকার। পাল্টা সুপ্রিম কোর্টে বকেয়া এই এখনই মিটিয়ে দিতে পারবে না। বাড়তি সময় চেয়েছে রাজ্য সরকার।

210
কারা পাবে ডিএ?

এই অবস্থায় দাঁড়িয়ে কারা কারা DA পাবে আর কারা DA পাবে না তা নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি সুপ্রিম কোর্ট যে মনিটারিং কমিটি গঠন করে দিয়েছিল সেই কমিটি ইতিমধ্যেই প্রাপকদের একটি তালিকা আদালতে জমা দিয়েছে।

310
কমিটির রিপোর্ট

কমিটির রিপোর্টে সরকার কর্মচারী, অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ পাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিন্তু সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রসঙ্গে কোনও কথা উল্লেখ নেই।

410
নথি হাতিয়ার রাজ্যের

আর সুপ্রিম কোর্টে এই নথিকেই হাতিয়ার করেছে রাজ্য সরকার। তারা এই নথি জমা দিয়েই বলেছে, বকেয়া ডিএ পরিশোধ করতে এখনই পারবে না। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে রাজ্য সরকার।

510
রাজ্যের দাবি

সুপ্রিম কোর্টে রাজ্য সরকার DA দেওয়ার বাড়তি সময়ে চেয়ে যে আবেদন করেছে সেখানেই রাজ্য সরকার জানিয়েছে গ্রুপ এ,বি,সি ও ডি গোত্রের কত জন কর্মী ও অবসরপ্রাপ্তদের তারা ডিএ দেবে। সেখানেই ঠাঁই হয়নি শিক্ষক ও শিক্ষিকাদের। পাশাপাশি পঞ্চায়েত আর পুরসভার কর্মীদেরও তালিকা নেই।

610
DA দিতে হবে

রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে তাদের ডিএ দিতে হবে ৩ লক্ষ ১৭ হাজার ৯৫৪ জন সরকারি কর্মী আর ৬ লক্ষ ৭৪ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীকে।

710
প্রশ্ন সরকারি কর্মীদের

রাজ্য সরকার এই তালিকা পেশ করার পরেই প্রশ্ন তুলেছে সরকারি কর্মীদের একাধিক সংগঠন। তাদের কথায় সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলাকালীনই গ্রান্ট ইন -এডে শিক্ষক, শিক্ষিকা , পঞ্চায়েত, পুরসভার কর্মীদের কথা রাজ্য সরকারই বলেছিল। কিন্তু ডিএ দেওয়ার তালিকা থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে।

810
আইনি লড়াইয়ের হুঁশিয়ারি

রাজ্য সরকারের এই পদক্ষেপের পরই রাজ্যে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ ক্ষোভ প্রকাশ করেচে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকার যদি বকেয়া DA-এর তালিকায় তাদের নাম না রাখে তাহলে তারা রাজ্যের বিরুদ্ধে আইনি লড়াই লড়তে পিছপা হবেন না।

910
সংগ্রামী যৌথ মঞ্চের বার্তা

রাজ্য সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। তারা জানিয়েছে, সরকারের এই পদক্ষেপের জন্য। তারা আরও জানিয়েছেন, শুধু আইনি লড়াই নয়, পথে নেমে আন্দোলন করতে হবে।

1010
ধর্মঘটের ডাক

সংগ্রামী যৌথ মঞ্চ আরও জানিয়েছে বকেয়া ডিএ পেতে তারা এখনই হাল ছাড়তে রাজি নয়। তারা সেই কারণেই আগামী ১৩ মার্চ গোটা রাজ্য অচল করার বার্তা দিয়েছে। সেখানে শিক্ষক - শিক্ষিকা আর পঞ্চায়ের পুরসভার কর্মীদেরও আহ্বান জানিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories