Gyanesh Kumar: ভোটের প্রস্তুতিতে কড়া নির্বাচন কমিশন, বিনীত গোয়েলকে সতর্কবার্তা জ্ঞানেশ কুমারের

Published : Mar 09, 2026, 06:31 PM IST

Gyanesh Kumar On Binit Goyal: বেজে গিয়েছে ভোটের দামামা। এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে চলছে ফুল ফর্মে ভোটের প্রস্তুতি। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের হালহকিত দেখতে বঙ্গ সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দেখুন ফটো গ্যালারিতে… 

PREV
16
নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের বৈঠক

আসন্ন  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে রাজ্যে পৌঁছেই কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সর্বদলীয় বৈঠক এবং প্রশাসনিক বৈঠকের পর, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আয়োজিত সভায় কমিশন তার কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে।

26
এডিজি বিনীত গোয়েলকে ধমক নির্বাচন কমিশনারের

 সোমবার রাজ্যের এডিজি (ADG) (আইন-শৃঙ্খলা) বিনীত গোয়েলের প্রেজেন্টেশনের সময়, নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড কেন বাংলায় নেই, তা নিয়ে জানতে চান মুখ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, এ বিষয়ে বিনীত গোয়েলের উত্তরের মাঝপথেই তাঁকে থামিয়ে দিয়ে জ্ঞানেশ কুমার বলেন, "আপনাকে খুব ভাল করে চিনি, কেন নেই, সব জানি।"

36
অন্যান্য সংস্থাকেও বার্তা কমিশনের

এদিনের বৈঠকে কেবল রাজ্য পুলিশ (West Bengal Police) নয়, কমিশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), বিমানবন্দর কর্তৃপক্ষ এবং শুল্ক দফতরের প্রতিনিধিদেরও কড়া ভাষায় সতর্ক করেছে। কমিশনের তোপের মুখে পড়ে মাদক নিয়ন্ত্রক সংস্থাও। 

46
ভোটের আগে কড়া নজর

সোমবারের বৈঠক থেকে আবগারি দফতরকে কমিশন নির্দেশ দিয়েছে, মদের উৎপাদন যাতে স্বাভাবিকের থেকে বেশি না-হয়, তা নিশ্চিত করতে হবে উৎপাদক সংস্থাগুলির সঙ্গে কথা বলে। সীমান্ত এলাকায় মদ উৎপাদন বন্ধ করতে বলা হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। 

56
কমিশনের কড়া বার্তা

জ্ঞানেশ কুমার সাফ জানিয়ে দিয়েছেন, কাজে গাফিলতি বা কোনো ভুল সহ্য করা হবে না। তিনি সতর্ক করে বলেছেন, "ভুল দেখলে ব্যবস্থা নেওয়া হবে। এমন জায়গায় সরিয়ে দেব যে ফিরতে পারবেন না।"

66
শীঘ্রই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা?

রবিবার রাতেই তিনদিনের সফরে রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরবর্তী সময়ে রাজ্যের প্রতিটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে পূর্ণ প্রস্তুতি নিয়ে কমিশন এ বার রাজ্যে এসেছে। পর্যবেক্ষকদের মতে,, যা প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ। তবে এখন দেখার কবে ঘোষণা করা হয় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। 

Read more Photos on
click me!

Recommended Stories