DA: বকেয়া মহার্ঘ ভাতা দিতে ৬,৬৪৫ কোটি টাকা খরচ হয়েছে, সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট রাজ্যের

Published : Apr 16, 2026, 05:43 PM IST

DA CASE: রাজ্য সরকার বকেয়া ডিএ পরিশোধ করতে ৬ হাজার কোটি টাকা খরচ করেছে। সুপ্রিম কোর্টে দাবি রাজ্যের। পাশাপাশি জমা দিয়েছে স্টেটাস রিপোর্টও। মামলার পরবর্তীশুনানি ভোটের পরে।  

PREV
110
সুপ্রিম কোর্টে DA মামলা

১৫ এপ্রিল বুধবার সুপ্রিম কোর্টে উঠেছিল রাজ্য সরকারি কর্মীদের DA বা বকেয়া মহার্ঘ ভাতার মামলা। কিন্তু সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। সেখানেই একগুচ্ছ দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

210
রাজ্যের দাবি

রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষে সওয়াল করেন। সেখানেই তিনি দাবি করেছেন, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে ইতিমধ্যেই সরকার ৬ হাজার কোটি টাকা ব্যায় করেছে। তিনি বলেন, 'আমরা ৬৬৪৫ কোটি টাকা দিয়ে দিয়েছি বকেয়া ডিএ বাবদ।'

310
পাল্টা সরকারি কর্মীদের দাবি

এরই পাল্টা সরকারি কর্মীদের একাংশের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য শীর্ষ আদালতে জানান তাদের পক্ষ থেকে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।

410
রাজ্য সরকারের দাবি

পাল্টা রাজ্য সরকারের আইনজীবী আদালতকে জানান, কমিটি আবারও একটি বৈঠকে বসবে। সেখানেই তাদের অবস্থান তুলে ধরা হবে। রাজ্য সরকার এদিন আদালতে জানিয়েছিল, সরকারি কর্মী আর পেনশনভোগী - যাদের তথ্য তাদের কাছে ছিল তাদেরও মধ্যে ৬ হাজার কোটি টাকা বিলি করা হয়েছে।

510
স্টেটাস রিপোর্ট

রাজ্য সরকার ১৫ এপ্রিল ডিএ মামলার শুনানির সময় একটি স্টেটাস রিপোর্টও আদালতে পেশ করে। সেখান রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে তার উল্লেখ করে। আর রাজ্য কী কী সমস্যার সম্মুখীন হয়েছে তাও জানিয়ে দেয়।

610
রাজ্যের স্টেটাস রিপোর্ট

রাজ্যের পক্ষ থেকে জানান হয়েছে-

  1. ২০১৬ -২০১৯ সালের বকেয়া DA রাজ্য সরকার দিয়ে দিয়েচে। যার অঙ্ক ৫১৮৪ কোটি টাকা।
  2. তার আগের বছরগুলির কম্পিউটারাইজড পর্যাপ্ত ডেটা হাতে নেই
  3. সুপ্রিম কোর্টের নির্দেশ গঠিত কমিটির সঙ্গে বৈঠক হয়েছে
  4. যে ডেটা হাতে আছে সেই মতো ২০১৬-২০১৯ সালের বকেয়া দিয়ে দেওয়া হয়েছে।
710
সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে বাকি ৭৫ % বকেয়া DA পরিশোধের প্রক্রিয়া চূড়ান্ত করবে। এই সংক্রান্ত রিপোর্টে আগামী ১৫ মে-র মধ্যে আদালতে পেশ করবে। এই নির্দেশ দিয়েছে।

810
টানাপোড়েন

কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ পরিশোধ না করার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা দায় করে কর্মীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। যার জেরে বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে রাজ্য সরকার ও সরকারি কর্মীদের টানাপড়েন এক নতুন মোড় নিয়েছে।

910
পরবর্তী শুনানি

সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ মে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের পরে।

1010
ডিএ মামলা

রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএর দাবি গত ১০ বছরেরও বেশি সময় ধরে আইনি লড়াই লড়ছে। আইনি লড়াইয়ের পাশাপাশি পথে নেমে আন্দোলনও করছে রাজ্যের সরকারি কর্মীরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories