MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Suvendu Vs Mamata: নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুর, জোড়া কেন্দ্রে প্রার্থী BJP প্রার্থী শুভেন্দু অধিকারী

Suvendu Vs Mamata: নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুর, জোড়া কেন্দ্রে প্রার্থী BJP প্রার্থী শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari Candidate: এবার বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্রে বিজেপি প্রার্থী করল শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা।  এবারও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে ভবানীপুরে  তাঁর মুখোমুখি লড়াই হতে পারে।  

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Mar 16 2026, 05:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
জোড়া আসনে লড়াই
Image Credit : Asianet News

জোড়া আসনে লড়াই

এবার বিধানসভা নির্বাচনে জোড়া আসন লড়াই করছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তেমনই জল্পনা পদ্ম শিবিরে। প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতেই দেখা যাচ্ছে জোড়া কেন্দ্রে প্রার্থী শুভেন্দু। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী
Image Credit : Asianet News

ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী

বিজেপিতে গুঞ্জন এবার বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নিজের জেতা কেন্দ্র নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী ।  আর এই বিষয়ে নাকি বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে একপ্রস্থ আলোচনা হয়েছে।

Related Articles

Related image1
BJP-TMC Clash: ‘বিজেপি গুন্ডা নয়, খুনি’, বাড়ির সামনে সংঘর্ষের পর বিস্ফোরক শশী পাঁজা
Related image2
PM Modi: মোদীর নিরাপত্তায় ড্রোনের বদলে ৩০০০ পুলিশ, কলকাতা পুলিশ তৈরি করেছে নিরাপত্তা বলয়
310
নন্দীগ্রাম
Image Credit : Asianet News

নন্দীগ্রাম

গত বিধানসভা কেন্দ্রে শুভেন্দু নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধানসভায় গিয়েছিলেন। যদিও তাঁর জেতা নিয়ে মামলা হয়েছে।  তিনি এখনও পর্যন্ত বিধায়ক। নন্দীগ্রামে হারার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে জিতে বিধানসভায় যান।

410
ভাবানীপুর কেন্দ্র
Image Credit : Asianet News

ভাবানীপুর কেন্দ্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের খাস তালুক হল ভবানীপুর। সেই কেন্দ্রের বিধায়ক তিনি। আর এবার সেখানেই শুভেন্দু অধিকারী সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে টক্কর দিতে চলেছেন। 

510
শুভেন্দুর হুঁশিয়ারি
Image Credit : social mediia

শুভেন্দুর হুঁশিয়ারি

এখনও ভোট ঘোষণা হয়নি। কিন্ত বেষ কয়েক মাস আগে থেকেই শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবার বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাবে বিজেপি। তিনি সেই দায়িত্ব নিতে চান বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।

610
শুভেন্দুর বক্তব্য
Image Credit : Asianet News

শুভেন্দুর বক্তব্য

সেই সময়ই শুভেন্দুকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কী ভবানীপুরের প্রার্থী হবেন? উত্তরে শুভেন্দু বলেছিলেন, তাঁকে দল যা বলবে তাই করবেন। তিনি না দাঁড়ালেও বিজেপির প্রতীকে যে দাঁড়াবে তাঁকে জিততে সাহায্য করবেন। তিনি ভবানীপুরে বিশেষ কর্মসূচিও নিয়েছেন। একাধিকবার মিছিল মিটিং করেছেন। দলের নেতাদের সঙ্গে বৈঠক ও জনসংযোগে জোর দিয়েছেন।

710
বিজেপির কৌশল
Image Credit : ANI

বিজেপির কৌশল

বিজেপিও এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে মরিয়া চেষ্টা করেছে। ভবানীপুরের জন্য দল একটি বিশেষ রণকৌশল নিয়েছে বলেও সূত্রের খবর। ইতিমধ্যের দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা ভবানীপুরে কাজ শুরু করে দিয়েছে।

810
হটসিট
Image Credit : Asianet News

হটসিট

গত বিধানসভা নির্বাচনে হটসিট ছিল নন্দীগ্রাম। সেখানে শুভেন্দু-মমতা দ্বৈরথ দেখেছিল। কিন্তু এবার নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরও হটসিট হতে চলেছে বিধানসভা নির্বাচনে। এই কেন্দ্রে এবার শুভেন্দু-মমতা লড়াই দেখতে পারে।

910
মমতা-শুভেন্দু লড়াই
Image Credit : Asianet News

মমতা-শুভেন্দু লড়াই

একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্টদের মধ্যে অন্যতম ছিলেন শুভেন্দু অধিকারী। মমতার হাত ধরেই সাংসদ, বিধায়ক, মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন শুভেন্দু অধিকারী।। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই দলবদল করেন শুভেন্দু। ২০২০ সালের ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। আর ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সদস্যপদ ছেড়ে বিজেপির খাতায় নাম লেখান।

1010
শুভেন্দুর ভবিষ্যৎ
Image Credit : Asianet News

শুভেন্দুর ভবিষ্যৎ

তবে জোড়়া কেন্দ্রে শুভেন্দু অধিকারী প্রার্থী হবেন কিনা তা এখনও নির্ধারণ করা হয়নি বলেও বিজেপি সূত্রের খবর। বল এখান নরেন্দ্র মোদী আর অমিত শাহের কোর্টে রয়েছে। যদিও শুভেন্দু অধিকারী নাকি নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী হতে রাজি রয়েছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে মাস্ক পরে ওরা কারা! হামলা নিয়ে উঠছে প্রশ্ন
Recommended image2
Now Playing
Nepal Flood Victims Update: বন্যায় নিখোঁজ আপনজনের ‘শেষকৃত্য’! নেপালে বন্যার পর হৃদয়বিদারক দৃশ্য
Recommended image3
Tarapith: তিরুপতির ধাঁচে এবার তারাপীঠে পুজো দিতে ডিজিটাল কুপন, মোবাইল অ্যাপেই কাটা যাবে
Recommended image4
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
Recommended image5
Train Cancel: লাইনে কাজের জন্য শিয়ালদায় একাধিক ট্রেন বাতিল, কবে-কত ঘণ্টা? জেনে নিন
Related Stories
Recommended image1
BJP-TMC Clash: ‘বিজেপি গুন্ডা নয়, খুনি’, বাড়ির সামনে সংঘর্ষের পর বিস্ফোরক শশী পাঁজা
Recommended image2
PM Modi: মোদীর নিরাপত্তায় ড্রোনের বদলে ৩০০০ পুলিশ, কলকাতা পুলিশ তৈরি করেছে নিরাপত্তা বলয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved