DA West Bengal: বাজেটে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ কেন দেওয়া হচ্ছে না? কারণ জানাল রাজ্য সরকার

Published : Apr 20, 2026, 01:05 PM IST

বাজেটে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। যা নিয়ে সুর চড়াচ্ছেন সরকারি কর্মচারীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

PREV
16

বাজেটে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। আর বর্ধিত ডিএ দেওয়াও হয়নি। যা নিয়ে সুর চড়াচ্ছেন সরকারি কর্মচারীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর পশ্চিমবঙ্গে DA নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এমতাবস্থায় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলল নবান্ন। তারা জানাল ঠিক কী কারণে নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়নি?

26

জানা গিয়েছে, সরকারি কর্মচারীদের বর্ধিত হারে ডিএ দিতে রাজ্যের তরফে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও)। ভোটের মাঝে ডিএ বাড়াতে কমিশনের ছাড়পত্র চাওয়া হয়েছে নবান্নের তরফে। সূত্রের খবর, কমিশন এখনও অনুমতি দেয়নি। সেই কারণে ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা যায়নি। ১ এপ্রিল থেকে নয়া হারে ডিএ কার্যকরের বিষয়টি ঝুলে রয়েছে।

36

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের একটি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মুখ্যসচিবের লেখা ওই চিঠি দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠানো হয়েছে। নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরে প্রশাসন কমিশনের হাতে চলে যায়। তাই সেক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। মুখ্যসচিবের পাঠানো ওই চিঠির কোনও জবাব এখনও আসেনি।

46

গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন। ওই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হয়ে মে মাসের বেতনের সঙ্গে পাওয়ার কথা। ফলে এপ্রিলের আগেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে বলে আশাবাদী ছিলেন সরকারি কর্মচারীরা। কিন্তু সেটা হয়নি।

56

এদিকে, বাজেটে ঘোষিত বর্ধিত ৪ শতাংশ ডিএ শীঘ্রই দেওয়া হবে, একাধিক জনসভা থেকে বলতে শোনা গিয়েছে মমতাকে। শনিবার সোনারপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "চার শতাংশ ডিএ শীঘ্রই দিয়ে দেওয়া হবে। যেটা বাজেটে ঘোষণা করা হয়েছে।"

66

রাজ্য সরকার ৪% ডিএ দিয়ে দিয়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ হবে ২২%। এতো দিন তাঁরা ১৮% হারে ডিএ পাচ্ছিলেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ২০১৬-১৮ সালের বকেয়া ডিএ পরিশোধ করার প্রক্রিয়া শুরু করেছে। রাজ্য সরকারের অধীন বিভিন্ন দফতরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীদেরও বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories