তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ধৃত স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দিল পুলিশ। নথি উদ্ধারের পাশাপাশি, স্বরূপের ঘনিষ্ঠ ফেডারেশনের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। পুলিশের অনুমান, জেরার পর আরও অনেক নতুন তথ্য উঠে আসতে পারে।

গত বৃহস্পতিবার শ্লীলতাহানি থেকে শুরু করে তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয় স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই টলিউডের একাধিক নমিদামি ব্যক্তি থেকে কলাকুশলী সকলেই মুখ খুলেছেন। এবার আরও একবার খবরে স্বরূপ বিশ্বাস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আজ সোমবার তার নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। এই ফ্ল্যাটে কোনও নথি আছে কি না সেটা দেখার জন্য হানা দিয়েছে পুলিশ। তবে এখানেই শেষ না। স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ফেডারেশনের চারজন সদস্যকে নিউ আলিপুর থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ।

স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ফেডারেশনের চারজন সদস্যকে নিউ আলিপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। পুলিশের অনুমান, জেরার পর আরও অনেক তথ্য উঠে আসবে পুলিশের হাতে।

পুলিশের অনুমান, জেরার পর আরও অনেক তথ্য উঠে আসবে পুলিশের হাতে। এছাড়া স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকেও একাধিক নথি উদ্ধার করা যাবে বলে মনে করছে পুলিশ। আপাতত চলছে তদন্ত। এই তদন্ত থেকে নতুন কী তথ্য প্রকাশ্যে আসে এখন তাই দেখার।

এদিকে পাপিয়া অধিকারী সর্বসমক্ষে জানিয়ে দেন, টলিউডকে আগামী দিনে এক ছাদের তলায় আনতে হবে। ২৬টি গিল্ড রাখা হবে না, তার পরিবর্তে রাখা হবে চার থেকে পাঁচটি গিল্ড, যার অধীনে সব কাজ চলবে। এখন গঠন হয়েছে, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড সিনে ক্রাফটস কনফেডারেশন বা EIMPCC।

এদিকে যখন মেসি কাণ্ড নিয়ে দাদা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এপআইআর দায়ের হয়েছে সেই পরিস্থিতিতেই এবার একাধিক অভিযোগে গ্রেফতার করা হল স্বরূপ বিশ্বাসকে। এদিকে গত বৃহস্পতিবার শ্লীলতাহানি থেকে শুরু করে তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয় স্বরূপ বিশ্বাস। তারপরই নানা অভিযোগ সামনে আসে। আজ আবার তাঁর নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। এই ফ্ল্যাটে কোনও নথি আছে কি না সেটা দেখার জন্য হানা দিয়েছে পুলিশ।