
১. Abhishek Banerjee News: তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তিতে নোটিস দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ অভিষেককে এই নোটিস পাঠিয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Abhishek Banerjee: শুনানিতে হাজিরার নির্দেশ, অভিষেকের ১৭ সম্পত্তিতে নোটিস কলকাতা পুরসভার
২. AITC Candidate Jahangir Khan: 'ব্যাঘ্র পুনর্মূষিক ভব।' দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের ক্ষেত্রে এই প্রবাদ যথার্থ। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে জাহাঙ্গিরের মুখে চলচ্চিত্রের সংলাপ শোনা গিয়েছিল। দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবি 'পুষ্পার' সংলাপ 'ঝুঁকেগা নেহি' বলেছিলেন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি বিজেপি (BJP), নির্বাচন কমিশন (Election Commission of India) ও আইপিএস অজয় পাল শর্মাকে (Ajay Pal Sharma) হুমকি দিয়েছিলেন। কিন্তু ফলতায় ভোটের ঠিক আগে লড়াই থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন সেই 'পুষ্পা'। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Falta Re-Election: 'ঝুঁকতে হল পুষ্পাকে,' ফলতায় ভোটের আগেই সরে যাওয়ার ঘোষণা জাহাঙ্গির খানের
৩. নির্বাচনের পরেও তামিলনাড়ুর রাজনীতিতে উত্তাপ একটুও কমেনি। অভিনেতা বিজয় থালাপতির দল 'তামিলাগা ভেট্রি কাঝাগাম' (TVK) ক্ষমতায় আসার পর থেকেই নতুন জোট আর সমীকরণের খেলা শুরু হয়েছে দক্ষিণের এই রাজ্যে। তার মধ্যেই এবার আগুনে ঘি ঢেলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। দলের কর্মীদের তিনি এমন একটি রাজনৈতিক সতর্কবার্তা দিয়েছেন, যা নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Tamilnadu Politics: মাঝপথে ভোট? বিজয় সরকারের পতন নিয়ে স্ট্যালিনের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু
৪. মঙ্গলবার (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় ইন্ডিয়া-নর্ডিক সামিটের আগে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ম্য়োল ফ্রস্টাডোটিরের সঙ্গে একটি বৈঠক করেন। এরপর অসলোতে এই শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর আলোচনা হওয়ার কথা। ২০১৮ সালে স্টকহোম এবং ২০২২ সালে কোপেনহেগেনের পর এটি তৃতীয় সম্মেলন। এই বৈঠকের মূল উদ্দেশ্য নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের ভূ-রাজনৈতিক সম্পর্ক আরও মজবুত করা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
India-Nordic Summit: আইসল্যান্ডের সঙ্গে বৈঠকের পর এবার নরওয়েতে নর্ডিক দেশগুলির সঙ্গে আলোচনায় মোদী
৫. আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে এক টেস্টের সিরিজ ও তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হল। দুই ফর্ম্য়াটেই দলকে নেতৃত্বে দেবেন শুভমন গিল। সেখানে টেস্টে সহ অধিনায়কত্ব করবেন কেএল রাহুল, আর ওয়ানডে-তে শ্রেয়স আইয়ার। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.