Abhishek Banerjee Property: কলকাতা শহরে তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন অনেক সম্পত্তিই আছে। এই সম্পত্তিগুলি নিয়ে অনেক অভিযোগ উঠলেও, এতদিন কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। রাজ্যে পালাবদল হতেই কঠোর ব্যবস্থা নিতে শুরু করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।

DID YOU
KNOW
?
বিপাকে অভিষেক
রাজ্যে সরকার পরিবর্তন হতেই সম্পত্তি নিয়ে বিপাকে পড়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee News: তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তিতে নোটিস দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ অভিষেককে এই নোটিস পাঠিয়েছে। সূত্রের খবর, যে সম্পত্তিগুলিতে নোটিস পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি শান্তিনিকেতন বিল্ডিং। এছাড়া রয়েছে তাঁর অপর একটি সম্পত্তি, কালীঘাট মোড়ে থাকা একটি বিল্ডিং। যেখানে হার্ডওয়্যারের দোকান রয়েছে। এর বাইরেও রয়েছে একাধিক সম্পত্তি। এই সম্পত্তিগুলির, অর্থাৎ বাড়িগুলির বিল্ডিং প্ল্যান-সহ যাবতীয় নথিপত্র নিয়ে পুরসভায় দেখা করতে বলা হয়েছে। এ বিষয়ে পুরসভার এক আধিকারিক বলেছেন, নোটিস পাঠিয়ে শুনানিতে ডাকা হয়েছে। সমস্ত কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হবে। কোথাও বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে অবৈধ নির্মাণ হয়েছে কি না, হয়ে থাকলে তার রেগুলারাইজেশন হয়েছিল কি না, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। আইন মোতাবেক কাজ না হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অভিষেকের মায়ের নামেও নোটিস

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি নোটিস পাঠানো হয়েছে। এছাড়া অভিষেকের মালিকানাধীন সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নামেও নোটিস পাঠানো হয়েছে। কলকাতা পুর আইন, ১৯৮০ -এর ৪০০(১) ধারায় নোটিস পাঠানো হয়েছে। ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের ঠিকানায় পাঠানো নোটিসে বলা হয়েছে, 'ওই দুই ঠিকানায় যে নির্মাণ রয়েছে তাতে প্ল্যান-বহির্ভূত কিছু অংশ তৈরি করা হয়েছে। সাত দিনের মধ্যে ওই অবৈধ অংশ ভেঙে ফেলতে হবে। যদি ওই অবৈধ অংশ সম্পত্তির মালিক না-ভাঙেন, তবে তা পুরসভা কেন ভেঙে দেবে না, তার কারণ দর্শাতে হবে।'

অভিষেকের সম্পত্তি ভেঙে দেবে পুরসভা!

কলকাতা পুরসভা এখনও তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু সেই পুরসভাই অভিষেকের সম্পত্তি বেআইনি বলে ভাঙার নোটিস পাঠিয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।