MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • Pakistan Fuel Price: মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে তেলে আকাল, পাকিস্তানে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম

Pakistan Fuel Price: মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে তেলে আকাল, পাকিস্তানে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম

Pakistan Fuel Price Increase: মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে শাহবাজের দেশে চড়চড়িয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। মাসের শুরুতেই ফের তেলের দাম বাড়ালো পাকিস্তান সরকার। কেন হঠাৎ এই দাম বৃদ্ধি? কী বলছে পাক সরকার? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 03 2026, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পাকিস্তানে অস্বাভাবিক হারে তেলের দাম বৃদ্ধি
Image Credit : X

পাকিস্তানে অস্বাভাবিক হারে তেলের দাম বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী। আর তার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের সাধারণ মানুষের পকেটে। বৃহস্পতিবার সেদেশে ডিজেল ও পেট্রোলের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে সরকার। গত এক মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার জ্বালানির দাম বাড়ানো হল বলে জানা গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি
Image Credit : X

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি

চরম অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানে সাধারণ মানুষের ওপর ফের বড় ধরনের মূল্যবৃদ্ধির বোঝা চাপালো পাক সরকার। শুক্রবার থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানে ডিজেল ও পেট্রোলের দাম এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছে।

Related Articles

Related image1
Hooghly: হুগলিতে চড়ছে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের দেওয়াল লিখনকে তীব্র কটাক্ষ সন্তু পানের
Related image2
West Bengal Weather: সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
36
পাকিস্তানে কত পেট্রোল-ডিজেলের দাম?
Image Credit : twitter

পাকিস্তানে কত পেট্রোল-ডিজেলের দাম?

ডিজেল: ডিজেলের দাম একবারে ৫৪.৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রতি লিটার ডিজেলের বর্তমান দাম দাঁড়িয়েছে ৫২০.৩৫ পাকিস্তানি রুপি (প্রায় ১.৮৮ মার্কিন ডলার)। পেট্রোল: পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৪২.৭ শতাংশ। নতুন দর অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল এখন বিক্রি হচ্ছে ৪৫৮.৪০ পাকিস্তানি রুপি দরে।

46
আন্তর্জাতিক বাজারে তেলের অগ্নিমূল্য
Image Credit : twitter

আন্তর্জাতিক বাজারে তেলের অগ্নিমূল্য

মার্কিন-ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ায় দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। তিনি বলেন, ‘’আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে তেলের দাম বাড়ানো ছিল একেবারেই অনিবার্য ও অপরিহার্য।" 

56
জ্বালানির দামে ফের বড়সড় বৃদ্ধি
Image Credit : twitter

জ্বালানির দামে ফের বড়সড় বৃদ্ধি

মার্কিন-ইজরায়েল ও ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিকে কারণ দেখিয়ে গত মাসে ডিজেল ও পেট্রোলের দাম প্রায় ২০ শতাংশ বাড়িয়েছিল পাকিস্তান সরকার। তেলের দামের এই সাম্প্রতিক ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করে তুলবে এবং দারিদ্র্যপীড়িত সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম সংকট তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

66
তেল সঙ্কট পাকিস্তানে
Image Credit : socia media

তেল সঙ্কট পাকিস্তানে

পাকিস্তান তার জ্বালানি চাহিদার একটি বিশাল অংশের জন্য আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল। মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেই দেশটি অধিকাংশ তেল আমদানি করে থাকে, যা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। এই পথে সরবরাহ ব্যবস্থা সামান্য ব্যাহত হলেও পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির দেশে তার প্রভাব পড়ে সুদূরপ্রসারী।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
ইরান হামলা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood Reason: কী এই GLOF? বৃষ্টি ছাড়াই নেপালে হড়পা বান! নেপথ্যে কোন রহস্য?
Recommended image2
Nepal Floods: নেপালে ভয়াবহ হড়পা বানে মৃত ২৫৮, নিখোঁজ ৯০০-র বেশি! চলছে জোরদার উদ্ধারকাজ
Recommended image3
Costume Mix-up: মেয়ের জন্য চাইলেন মেরি পপিন্স, বাক্স খুলে বেরোলেন কিম জং উন! হতবাক পরিবার
Recommended image4
Sunken Ship: ডুবে যাওয়া জাহাজের ২ চিনা নাবিককে উদ্ধার, এখনও নিখোঁজ ২২
Recommended image5
৭২ ঘণ্টার মধ্যে তিব্বত-নেপাল সীমান্তে তৈরি হওয়া হ্রদ ভেঙে যেতে পারে, আশঙ্কা নিয়ে চিনের সতর্কতা
Related Stories
Recommended image1
Hooghly: হুগলিতে চড়ছে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের দেওয়াল লিখনকে তীব্র কটাক্ষ সন্তু পানের
Recommended image2
West Bengal Weather: সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved