Dilip Ghosh News: ''সবই ছিল পাওয়ারের ফোঁটা'', মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইফোঁটা বাতিলে কটাক্ষ দিলীপ ঘোষের

Published : Nov 11, 2026, 01:22 PM IST

Dilip Ghosh News: ভাইফোঁটার সকালে ফাঁকা কালীঘাট। পালাবদলের বাংলায় শাসক শিবির বদলাতেই চেনা ভিড় উধাও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কোথায় গেলেন তার ভাইয়েরা? সাফ জবাব দিলীপ ঘোষের। কী বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী? বিস্তারিত জানুন…

PREV
15
বাবুন ব্যানার্জিও মমতার হাত ছাড়লেন! কী বললেন দিলীপ ঘোষ?

বাবুন ব্যানার্জিকে নিয়ে আগেও খবর হয়েছে। উনি দিল্লি গিয়েছিলেন। পরিবর্তনের হাওয়ায় যদি কারুর মধ্যে পরিবর্তন হয় সেটা তো ভালো কথা। কেউ যদি উন্নয়নের আওতায় আসতে চায়, সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায় সেটা ভালো কথা। মুখ্যমন্ত্রী নিজে গিয়েছেন। নিশ্চই ওদের মধ্যে কথাবার্তাও হয়েছে অনেক ব্যাপারে।

25
নিঝুম কালী পুজো মমতার। ভাইফোঁটা বাতিল

আসলে সবাই পাওয়ার বা ক্ষমতার ফোঁটা নিতে যেত। আজ পাওয়ার নেই। তাই ফোঁটা নেই। অনেক ভাই ছিল। যারা নাকি ৩০ - ৪০ বছর ধরে ওনার ফোঁটা নিত। সেই ভাইয়েরা আজ ওখানে যায় কিনা দেখা যাক। যারা ওনার কাছে ফোঁটা নিতে আসত তারা কেউ মমতা ব্যানার্জির কাছে আসত না। মুখ্যমন্ত্রীর কাছে আসত। উনি এখন মুখ্যমন্ত্রী নেই। তাই ফোঁটা নেই।

35
ভাইফোঁটায় গায়েব অরূপ - ববি

সবই ছিল পাওয়ারের ফোঁটা। না দিদি আছে। না ভাইয়েরা আছে। যারা কেবল ক্ষমতা ভোগ করে তাদের এরকমই হয়। সামাজিক সম্পর্কের কোনো বাঁধন ছিল না। সবকিছুর মধ্যে রাজনীতি মিশিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তো এরকমই হবে।

45
এনকাউন্টার জুজু! সুমিতের স্ত্রী আদালতের দ্বারস্থ

এই বিষয়ে বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন- বিচার ব্যবস্থার ওপর ওদের কোনোদিন আস্থা ছিলনা। থাকলে আইনকে হাতে নিয়ে এতো বড় বড় অপরাধ করতে পারত না। আইনের পথে ওরা গেছে। আইন বাকিটা দেখবে।

55
বিনিয়োগ টানতে প্রবাসী মেলা। আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী

প্রবাসী ভারতীয় সম্মেলন এবার পশ্চিমবঙ্গে হবে। প্রবাসী মেলায় আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন। উত্তরবঙ্গে শিল্প সম্মেলন হওয়ার কথা চলছে। অনাবাসী ভারতীয়রা আসবেন। এখানে শিল্প হবে। এটা কেন্দ্র রাজ্য চায়। প্রবাসীরা এতদিন পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তিত ছিলেন। এবার তারাও আসতে চাইছেন। এরকম কর্মসূচি বাংলার উত্থানের জন্য কার্যকরী হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories