Dipanjan Chakraborty Controversy: ভোট ময়দানে প্রথম। কিন্তু তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর পেশা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সবকিছু নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। যদিও তা নিয়ে মুখ খুলেছেন দীপাঞ্জন চক্রবর্তী।
ভোট ময়দানে প্রথম। কিন্তু তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর পেশা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সবকিছু নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।
210
বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী
উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি একজন হেভিওয়েট প্রার্থী। রাজনীতির ময়দানে প্রথম হলেও রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে আগেও একাধিকবার তাঁকে দেখা গিয়েছে। এবার তাঁর প্রতিপক্ষ সিপিএম-এর মীনাক্ষী মুখোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষণ্য বন্দ্যোপাধ্য়ায়।
310
বিতর্কে দীপাঞ্জন
সম্প্রতি দীপাঞ্জন চক্রবর্তীকে নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সেখানে উঠে এসেছে তাঁর পেশা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা- সবকিছুই।
সম্প্রতি নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী। সেই হলফনামা অনুযায়ী তিনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী। তবে সেখানে তিনি প্রাক্তন সেনা কর্তা হিসেবে নিজেকে উল্লেখ করেননি। আর তাই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
510
আপত্তি করেছেন সুজয় মণ্ডল
দীপাঞ্জন চক্রবর্তী এনএসজির পোশাকে ভোট প্রচার করেছেন। প্রচারেই নিজেকে 'র'এর প্রাক্তন কর্তা বলছেন। তাতেই আপত্তি জানিয়েছেন সুজয় মণ্ডল। তিনি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এক্স অমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গলের সভাপতি ও প্রাক্তন কোবরা কম্যান্ডো।
610
সুজয়ের প্রতিক্রিয়া
অভিযোগ, দীপাঞ্জন চক্রবর্তী দীর্ঘদিন এনএসজি-তে ছিলেন বলে দাবি করলেও বাস্তবে সাধারণত তিন থেকে পাঁচ বছরের বেশি সেখানে থাকা যায় না। তাঁর প্রশ্ন দীপাঞ্জনের পরিচয় নিয়েও । তিনি বলেন, কেউ যদি আইটিবিপি থেকে ডেপুটেশনে এনএসজি-তে যান, তবে তাঁকে ‘সেনাকর্তা’ বলা যায় না। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।
710
দীপাঞ্জনের হলফনামার পাল্টা হলফনামা দায়ের
অন্যদিকে দীপাঞ্জন চক্রবর্তীর নির্বাচনী হলফনামার পাল্টা হলফনামাও দায়ের করেছেন শুভদীপ মুখোপাধ্য়ায় নামে এক ব্যক্তি। সেখানে তিনি জানিয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী উচ্চমাধ্যমিক উত্তীর্ন নন বলেও তাঁর নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, যদিও RAW বা NSG-তে নিয়োগের বর্তমান শর্ত হল উচ্চমাধ্যমিক পাশ।
810
প্রশ্ন দীপাঞ্জনের পদমর্যাদা নিয়েও
সেনাবাহিনীতে দীপাঞ্জনের Rank কী ছিল-সেটা কখনও বলছেন না। উনি যে সব স্পেশাল অপারেশনে গিয়েছেন বলে দাবি করেন, তাঁর একটারও কোনও প্রমাণ দিতে পারবেন? RAW-তে কোন ইউনিটের থেকে গিয়েছিলেন এবং কোন পদে ছিলেন? এই বিষয়গুলি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে।
910
দীপাঞ্জনের সম্পত্তির পরিমাণ
নির্বাচনী হলফনামা অনুযায়ী দীপাঞ্জন চক্রবর্তী বিপুল সম্পত্তির মালিক। তাঁর হাতে রয়েছে ১৫০০০০ লক্ষ টাকা। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১১১১৮৭ টাকা। নির্বাচনের জন্য খোলা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৫৫০০ টাকা। কোনও শেয়ার, বন্ড বা মিউচুয়াল ফান্ডে লগ্নি নেই। দীপাঞ্জনের ২টি গাড়ি রয়েছে, যার মোট মূল্য ২২ লক্ষ টাকা। এছাড়া ১০ গ্রাম সোনা রয়েছে তাঁর। এই সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৬১৩১৮৭ টাকা।
1010
বিতর্ক নিয়ে দীপাঞ্জনের প্রতিক্রিয়া
যদিও তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগগুলি উঠতে শুরু করেছে তার উত্তর দিয়েছেন বিজেপি প্রার্থী। দীপাঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, নির্বাচনী হলফনামায় যা বলেছেন, তার প্রয়োজনীয় নথি তাঁর কাছে রয়েছে। জমাও করেছেন। এই বিতর্কের কোনও ভিত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.