শিয়ালদহ দক্ষিণ শাখার রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ। পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভার ব্রিজ ভেঙে ফেলার কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে বড়সড় পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। এর জেরে শনি ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভার ব্রিজ (FOB) ভাঙার কাজের জন্য পাওয়ার ব্লক থাকবে বলে জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
27
কবে থেকে বাতিল থাকছে ট্রেন?
২১ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) রাত ১০:৪০ মিনিট থেকে ২2 ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) সকাল ০৬:৪০ মিনিট পর্যন্ত (মোট ৮ ঘণ্টা)। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজ, সোনারপুর ও বারুইপুর লোকাল। রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনে মেগা পাওয়ার ব্লক। রবিবাসরীয় সকালে ছুটির দিনে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা।
37
শনিবার বাতিল ট্রেনের তালিকা
২১ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার যে সমস্ত ট্রেনগুলি বাতিল রয়েছে- শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল: ৩৪৭৫৪ (ডাউন) এবং ৩৪৭৫৭ (আপ)। শিয়ালদহ–ক্যানিং লোকাল: ৩৪৫৫২ (ডাউন) এবং ৩৪৫৫৭ (আপ)। শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল: ৩৪৮৫৮ (ডাউন) এবং ৩৪৮৫৫ (আপ)। শিয়ালদহ–কোমাগাতা মারু বজবজ লোকাল: ৩৪১৬৪ (ডাউন) এবং ৩৪১৬৩ (আপ)।
রেল সূত্রে খবর, ব্লক চলাকালীন শিয়ালদহ দক্ষিণ শাখার বহু ট্রেন শিয়ালদহ স্টেশন পর্যন্ত না গিয়ে মাঝপথ থেকেই ফিরে যাবে। গুরুত্বপূর্ণ রুটগুলি হলো:- বালিগঞ্জ স্টেশন পর্যন্ত: বজবজ, ডায়মন্ড হারবার এবং নামখানা থেকে আসা আপ ট্রেনগুলি বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। একইভাবে, ডাউন ট্রেনগুলি শিয়ালদহের বদলে বালিগঞ্জ স্টেশন থেকেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
77
কতদিন পর্যন্ত চলবে এই ভোগান্তি?
এছাড়াও সোনারপুর স্টেশন পর্যন্ত: ক্যানিং এবং লক্ষ্মীকান্তপুর শাখার আপ ট্রেনগুলি সোনারপুর পর্যন্ত চলবে। ডাউন ট্রেনগুলিও শিয়ালদহের পরিবর্তে সোনারপুর স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। শনিবার রাতে এবং রবিবার সকালে এই ব্যবস্থা কার্যকর থাকবে। যাত্রীদের বালিগঞ্জ বা সোনারপুর থেকে বিকল্প যাতায়াত ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষ-এর তরফ থেকে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.