MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • তারেকের হাতে ক্ষমতা যেতেই বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ, পুনরায় চালু হচ্ছে ভিসা পরিষেবা

তারেকের হাতে ক্ষমতা যেতেই বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ, পুনরায় চালু হচ্ছে ভিসা পরিষেবা

India Bangladesh Visa Resume: বদলের বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসতেই ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে শপথ নিতেই ভারত-বাংলাদেশ ভিসা নিয়ে শোনা গেল বড় পদক্ষেপের কথা। তাহলে কী ফের চালু হচ্ছে দুই দেশের মধ্যে পর্যটক ভিসা পরিষেবা? 

3 Min read
Author : Moumita Poddar
Published : Feb 20 2026, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ ভারত ভিসা পরিষেবা
Image Credit : Asianet News

পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ভিসা পরিষেবা

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ১৭ মাস অতিক্রান্ত। বদলের বাংলাদেশে হাসিনা পদত্যাগের পর একের পর এক পালাবদল। গণতান্ত্রিক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সরকার। ফের ক্ষমতায় এসেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। প্রধানমন্ত্রী পদে চলতি সপ্তাহের মঙ্গলবারই শপথ নিয়েছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তারেক ক্ষমতায় আসার পর থেকেই সবার জনব্য নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের ডাক দিয়েছেন তার মন্ত্রিসভার প্রথম ভাষণেই। আর এবার উঠে আসছে আরও একটি নতুন তথ্য। তারেক রহমান সরকারের উদ্যোগে খুব তাড়াতাড়ি পুনরায় চালু হতে পারে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার। এই নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কনস্যুলারের সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে।   

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
কবে থেকে চালু হচ্ছে ভিসা পরিষেবা?
Image Credit : Asianet News

কবে থেকে চালু হচ্ছে ভিসা পরিষেবা?

বাংলাদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, খুব শীঘ্রই বাংলাদেশের জন্য সবরকম ভিসা পরিষেবা চালু করবে ভারত সরকার। এই নিয়ে উচ্চ পর্যায়ের আলাপ আলোচনাও চলছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২০২৪ সালের অগাস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই শুরু বাংলাদেশে অশান্তি। নৈরাজ্যের বাংলাদেশে তীব্র হয়ে ওঠে ভারত বিরোধিতা। এই অবস্থায় গত বছর থেকেই মেডিক্যাল এবং ডাবল এন্ট্রি ছাড়া বাংলাদেশিদের জন্য সবরকম ভিসা বন্ধ করে দিয়েছিল ভারত। অবশেষে তারেক জমানায় খুলছে সেই ভিসা জট। পুনরায় ভারত-বাংলাদেশ ভিসা চালুর ব্যাপারে নেওয়া হচ্ছে পদক্ষেপ। 

Related Articles

Related image1
আগ্রহী প্রার্থীদের জন্য সরকারি সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
Related image2
পদ্মাপাড়ে গণতন্ত্রের জয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই সংখ্যালঘুদের বড় বার্তা তারেকের
37
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর
Image Credit : Getty

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর

ভারত-বাংলাদেশ ভিসা পরিষেবা পুনরায় চালুর মাধ্যমে পড়শি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্কের উন্নতি চাইছে বাংলাদেশ সেকথা বলাই বাহুল্য। এই বিষয়ে বাংলাদেশের সিলেটে নিযুক্ত ভারতের কনস্যুলার অনিরুদ্ধ দাস জানান, পর্যটক ভিসা সহ সবরকমের ভিসা দ্রুত চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

47
ভারত-বাংলাদেশ সম্পর্কে জোর
Image Credit : Getty

ভারত-বাংলাদেশ সম্পর্কে জোর

তিনি আরও বলেন, ‘’দু’দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং মর্যাদার উপর প্রতিষ্ঠিত। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশে সমস্ত ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ বা ভিসা প্রদানকারী কেন্দ্র বন্ধ করে দেয় ভারত। পরবর্তী সময়ে ধাপে ধাপে পরিষেবা চালু হলেও সব ধরনের ভিসা দেওয়া হচ্ছিল না। এবার সমস্ত ধরনের ভিসা পরিষেবা চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।''

57
এতদিন কেন বন্ধ ছিল ভিসা সেন্টার
Image Credit : ANI

এতদিন কেন বন্ধ ছিল ভিসা সেন্টার

জানা গিয়েছে, গত বছরের শেষের দিকে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পদ্মাপাড়। অশান্তির আগুনে পুড়ে খাক হয়ে যায় একের পর এক হিন্দুদের বাড়ি। নির্যাতন চালানো হয় সংখ্যালঘুদের উপর। এই অবস্থায় বাংলাদেশিদের জন্য এবং ভারতীয়রা যাতে বাংলাদেশ ভ্রমণে যেতে না পারে তারজন্য় সব ধরনের ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত সরকার। অবশেষে দীর্ঘ সেই জটিলতা কাটিয়ে আবার চালু হতে চলেছে বাংলাদেশ-ভারত ভিসা পরিষেবা। 

67
তারেকের প্রতিশ্রুতি
Image Credit : Asianet News

তারেকের প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের শাসনভার গ্রহনের পরই কঠোর তারেক। নিজের দলের সংসদ সদস্য সহ বাংলাদেশের মুসলাম, হিন্দু, খ্রিস্টান সহ সংখ্যালঘুদের উদ্দেশে দিয়েছেন কড়া বার্তা। মন্ত্রিসভার বৈঠকের প্রথম ভাষণেই তারেক জানান, দেশে যে কোনও ধরনের অনাচার সিন্ডিকেট ভেঙে দেবেন তিনি। কোনওরকম সিন্ডিকেট, ভাঁওতাবাজি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে সংখ্যালঘুদের উদ্দেশেও দিয়েছেন অভয় বার্তা।

77
বাংলাদেশে দ্রব্যমূল্যের বাড়বাড়ন্ত ঠেকাতে পদক্ষেপ
Image Credit : Getty

বাংলাদেশে দ্রব্যমূল্যের বাড়বাড়ন্ত ঠেকাতে পদক্ষেপ

তিনি আরও বলেন যে, ‘’রমজান মাস আসন্ন। এই সময় বাংলাদেশের বাজারে রাজধানী ঢাকা সহ বিভিন্ন প্রান্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই তার সরকারের প্রধান কাজ।'' বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী আরও বলেন, ‘’রমজানের পবিত্র মাসটিকে আপনারা মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। জিনিসপত্রের দাম যাতে নাগালের বাইরে না বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখুন।''

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood Aftermath: কাদা সরাতেই বেরিয়ে আসছে একের পর এক লাশ! নেপালের রাস্তায় হাড়হিম করা দৃশ্য!
Recommended image2
Nepal Floods: শুধু বৃষ্টিকে দোষ দিয়ে লাভ নেই! নেপালের বন্যার আসল কারণ জানালেন বিশেষজ্ঞরা
Recommended image3
নেপালে বন্যায় ভেসে যায় ব্যাঙ্কের লকার, সেটি ভেঙে টাকা হাতানোয় ধৃত ২৯
Recommended image4
'মানবতার পরিপন্থী', হড়পা বানের আগাম সতর্কবার্তা দেয়নি চিন, অভিযোগ নেপালের
Recommended image5
Imran Khan: 'জেলের বাইরে এলে কাউকে খেয়ে নেবে?' ইমরান খানের মুক্তির দাবি জাভেদ মিঁয়াদাদের
Related Stories
Recommended image1
আগ্রহী প্রার্থীদের জন্য সরকারি সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
Recommended image2
পদ্মাপাড়ে গণতন্ত্রের জয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই সংখ্যালঘুদের বড় বার্তা তারেকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved