MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • উইকএন্ডে উধাও শীতের আমেজ! ফাল্গুনের শুরুতে কতটা বাড়ল তাপমাত্রা? জানুন আবহাওয়ার বিরাট আপডেট

উইকএন্ডে উধাও শীতের আমেজ! ফাল্গুনের শুরুতে কতটা বাড়ল তাপমাত্রা? জানুন আবহাওয়ার বিরাট আপডেট

WB Weather Update: ফাল্গুনের শুরুতে বসন্ত নয় সোজ গরম! ফেব্রুয়ারির শেষে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতা সহ শহরতলির আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Feb 21 2026, 06:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : X Handle

আজকের আবহাওয়ার আপডেট

হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে। যা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যা এদিন পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে ভালো খবর হল, এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও ফ্যাকাশে হবে। 

28
ঊর্ধ্বমুখি কলকাতার আবহাওয়া
Image Credit : Getty

ঊর্ধ্বমুখি কলকাতার আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা। ২০ ফেব্রুয়ারি থেকেসর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়ার পূর্বাভাস রয়েছে। তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। উইকেন্ডে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি হবে না। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও বেলা বাড়লেই উধাও হবে শীতের আমেজ। 

Related Articles

Related image1
তার হস্তক্ষেপেই ভারত-পাক যুদ্ধে ইতি! শান্তি পরিষদের বৈঠকে ফের 'অপারেশন সিঁদুর' নিয়ে অকপট ট্রাম্প
Related image2
তারেকের হাতে ক্ষমতা যেতেই বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ, পুনরায় চালু হচ্ছে ভিসা পরিষেবা
38
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের আমেজ বর্তমান। উত্তুরে হাওয়া, সঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

48
ফের বাড়বে তাপমাত্রা
Image Credit : X

ফের বাড়বে তাপমাত্রা

আপাতত তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। শনিবার থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারী মাস শেষ হতেই শীতের আমেজ গায়েব হবে উত্তরবঙ্গ থেকেও। পার্বত্য এলাকা থেকে সমতল সর্বত্রই বাড়বে তাপমাত্রা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

58
শীতের আমেজ ক্রমশ উধাও
Image Credit : Getty

শীতের আমেজ ক্রমশ উধাও

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ৭৯ দিন পর ১৯ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভোরবেলা এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব হলেও, বেলা বাড়তেই সেই তাপমাত্রা বাড়তে থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিনদিনে একধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা- উভয়ই বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও হয়ে যাবে।

68
সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা
Image Credit : Getty

সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা

বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। রবিবার, ২২ ফেব্রুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপটি ক্রমে শক্তি হারাচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হবে। এটির অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এই নিম্নচাপ, আরও শক্তিশালী রূপ নেবে। 

78
গরমে দক্ষিণবঙ্গকে পিছনে ফেলছে উত্তরবঙ্গ
Image Credit : Getty

গরমে দক্ষিণবঙ্গকে পিছনে ফেলছে উত্তরবঙ্গ

 হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিনের গরমে দক্ষিণবঙ্গকে পিছনে ফেলছে উত্তরবঙ্গ। ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠল বাগডোগড়ার পারদ। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি। ৩২.৩ ডিগ্রি সেলসিয়াসে পুরুলিয়ার পারদ। সেখানেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে রয়েছে। পর পর দুই দিন ৩০ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরও চড়বে পারদ। রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস।

88
শুস্ক আবহাওয়ায় ভরপুর দক্ষিণবঙ্গ
Image Credit : Getty

শুস্ক আবহাওয়ায় ভরপুর দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে, তার পরোক্ষ প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Adhir Ranjan Chowdhury: হাওয়াই চটি না হলে পরীক্ষা নয়! SSC-র আজব নিয়মে বিস্ফোরক অধীর চৌধুরী
Recommended image2
Now Playing
Sukanta Majumdar: শুভঙ্কর সরকার এবার পিসির কোলে বসে বলবে আমিও ভাইপো, বিস্ফোরক সুকান্ত
Recommended image3
Now Playing
Suvendu Adhikari: ‘ওঁর ধাপ্পাবাজি মানুষ জানে!’ মমতাকে নিয়ে নয়া বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Recommended image4
Now Playing
Dilip Ghosh: ‘দ্য কেরালা স্টোরি ২’ নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের! শশী থারুরের বক্তব্যে সমর্থন?
Recommended image5
Now Playing
BJP News: বিষ্ণুকে ‘বেইমান’ বলে কটাক্ষ! তৃণমূলে যাওয়ার রহস্য 'ফাঁস' করলেন রাহুল-দিলীপ
Related Stories
Recommended image1
তার হস্তক্ষেপেই ভারত-পাক যুদ্ধে ইতি! শান্তি পরিষদের বৈঠকে ফের 'অপারেশন সিঁদুর' নিয়ে অকপট ট্রাম্প
Recommended image2
তারেকের হাতে ক্ষমতা যেতেই বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ, পুনরায় চালু হচ্ছে ভিসা পরিষেবা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved