Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও

Published : Sep 02, 2026, 11:21 PM IST
Durga Puja 2026

সংক্ষিপ্ত

Durga Puja 2026: উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও অমিত শাহ। বুধবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “মহালয়ার দিন বড় করে অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। কে আসছেন এবং কবে আসছেন, তাদের দিক থেকে কনফার্মেশন পেলে আমরা জানাব।"

Durga Puja 2026: বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে নয়া উদ্যোগ রাজ্য সরকারের (Durga Puja 2026)। মহালয়ার দিন হতে চলেছে বিশেষ অনুষ্ঠান। আগামী ১০ অক্টোবর, বাঙালির প্রিয় মহালয়া। সেইদিনই হবে বিরাট অনুষ্ঠান, জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও অমিত শাহ। বুধবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “মহালয়ার দিন বড় করে অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। কে আসছেন এবং কবে আসছেন, তাদের দিক থেকে কনফার্মেশন পেলে আমরা জানাব।"

মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে

আরও পড়ুন - Durga Puja 2025: সে এক বিরাট রাজপ্রাসাদ, মাঝে ধ্যানে মগ্ন শিব! অভিনব থিমে তাক লাগিয়ে দিল বেহালা নতুন দল

সূত্রের খবর, কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে পারে এই বিশেষ অনুষ্ঠান। ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে খবর। তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে এই অনুষ্ঠান সংক্রান্ত কাজের জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানা গেছে। বাংলার দুর্গাপুজোর ইতিহাস এবং লোকসংস্কৃতির মেলবন্ধন থাকবে এই অনুষ্ঠানে এবং তার পাশাপাশি ধুনুচি নাচ, ছৌ নাচ এবং ঢাকের বাদ্যি। সবমিলিয়ে, মহালয়ার দিন জমজমাটভাবেই শারদোৎসবের আয়োজন করতে চাইছে রাজ্য সরকার।

জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও

আরও পড়ুন - Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী একবার নিজেই বলেন, ভারত সরকারের প্রচেষ্টাতেই কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর মঞ্চে ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ হিস‌েবে স্বীকৃতি পেয়েছে। এমনকি, গত বছরের দুর্গাপুজোতে অষ্টমীর দিন, দিল্লির বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোতেও পৌঁছে যান প্রধানমন্ত্রী। এবার কি তবে সোজা বাংলাতেই চলে আসবেন তিনি? সেই উত্তর দেবে সময়। তবে মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান হতে চলেছে কলকাতায়। রাজ্য সরকারের তরফ থেকে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Hooghly News: খাবারের দোকানে হানা দিতেই চক্ষু চড়কগাছ! কেক-পেস্ট্রিতে ছাতা, তারপরই অ্যাকশন
বন্যাকে হারিয়ে খিদের বিরুদ্ধে লড়াইয়ে নেপালীরা। ঘরহারাদের স্কুলে আশ্রয়