Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

Published : Sep 02, 2026, 03:09 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেক ওব্রায়েনের পর বুধবার দুপুরে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। কী বলল পুলিশ? নতুন কোনও তথ্য উঠে এলো কী তদন্তে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেক ও'ব্রায়েনের পর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। ক্যামাক স্ট্রিটকাণ্ডে আজ শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে।

এর আগে প্রথম নোটিশে হাজিরা দেননি ডেরেক ও'ব্রায়েন। ইমেইল করে পুলিশের কাছে সময় চেয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় নোটিশ দিয়ে তাঁকে ফের ডেকে পাঠানো হয়। আজ তাকে থানায় হাজির হতে বলা হয়েছিল, তিনি হাজিরা দিলেন শেক্সপিয়র সরণি থানায় । অন্যদিকে এই ঘটনায় প্রথমবারের জন্য সুমিত রায়কে তলব করেছে পুলিশ। বেলা ১২টার সময় শেক্সপিয়র সরণি থানায় তাঁকে হাজির হতে বলা হয়েছিল। এবার তিনি পুলিশের ডাকে সাড়া দিয়ে হাজিরা দিলেন শেক্সপিয়র সরণি থানায় ।

এদিকে আগামীকাল অর্থাৎ ৩ সেপ্টেম্বর তলব করা হয়েছে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে। দুপুর ২টোর সময় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। ২৭ অগস্ট বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ পুলিশ ও পুরকর্মীদের প্রথমে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর অফিসের ভিতরে পুলিশ পুরকর্মী ও অন্যান্যদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

এই ঘটনায় সরকারি কাজে বাধা পুলিশ ও পুরকর্মীদের মারধর এবং মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগে মোট তিনটি FIR দায়ের হয়েছে। এর মধ্যে দু টি FIR এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর এবং ডেরেক ও'ব্রায়েনের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, ক্যামাকস্ট্রিট কাণ্ডে মঙ্গলবার দুপুরে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু থানা থেকে বেরিয়ে এসে রীতিমত সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ক্যামাকস্ট্রিক কাণ্ডে অতিক্রিয় ছিল পুলিশ। থানা থেকে বেরিয়ে এসেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, 'ওঁদের যা ক্ষমতা আছে করুক।'

৫ ঘণ্টা শেক্সপিয়র সরণিতে অভিষেক

ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড খুলতে গিয়েছিল কলকাতা পুলিশ ও পুরসভা। সরকারি কাজে বাধা দিয়েছিলেন অভিষেক। সেই অভিযোগেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাতেই শেক্সপিয়র সরণি থানায় তাঁকে তলব করে। তাতেই মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ থানায় হাজিরা দেন। সন্ধ্যায় থানা থেকে বেরহন। থানা থেকে বেরিয়ে অভিষেক বলেন, 'একটা সাইন বোর্ড নামানোর জন্য কলকাতা পুলিশের ১০০০ কর্মী পাঠানো হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য করা হয়েছে' । তারপরই অভিষেক বলেন, এক মাসে আগে যদি প্রশাসন তৎপর হতো তাহলে নিউমার্কেটে অগ্নিকাণ্ডে এতগুলি মানুষের মৃত্যু হত না। তিনি বলেন, 'নির্বাচনের ফল ঘোষণার মাত্র এক মাস পরেই আলিপুরে ৪০০০ কন্ট্রোল ইউনিট পুড়ে গেল। তখন ফায়ার অডিট হয়নি। '

ক্যামাকস্ট্রিটের ঘটনায় অভিষেকের বিরুদ্ধে মহিলা পুলিশ কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সেই বিষয়েও কথা বলেন অভিষেক। তিনি বলেন, তাদের ১৩ জন কর্মীকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। নোটিশ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অভিষেকের দাবি এই বিষয়ে কিছু ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে। সেখানে দেখা হিয়েছে তাদের কর্মীদের সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে। তিনি বলেন, 'আমায় যারা জিজ্ঞাসাবাদ করছেন তাদের দোষ দিচ্ছি না। তারা নিজের কাজ করছেন।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Tram: কলকাতার রাস্তায় চলবে অস্ট্রেলিয়ার মডেলের ট্রাম! কবে থেকে শুরু হবে কাজ
Kolkata Weather Forecast: অতি সক্রিয় নিম্নচাপের জেরে বুধেও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কবে কমবে দুর্যোগ?