MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Durga Puja: দুর্গাপুজোয় বড় ধাক্কা! সব কমিটিকে অনুদান নয়, কাদের অনুদান দেবেন শুভেন্দু অধিকারী?

Durga Puja: দুর্গাপুজোয় বড় ধাক্কা! সব কমিটিকে অনুদান নয়, কাদের অনুদান দেবেন শুভেন্দু অধিকারী?

Durga Puja grant: নতুন সরকারের প্রথম দুর্গোৎসবে অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত। সব পুজো কমিটি নয়, বাছাই করে অনুদান দেবে রাজ্য সরকার। ১০ লাখের নিচে বাজেটের পুজোয় মিলতে পারে সুবিধা। নবান্নে ফোরামের বৈঠকে কী কী আলোচনা হল, জানুন বিস্তারিত।

3 Min read
Author : Saborni Mitra
| Updated : Aug 10 2026, 12:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নতুন সরকারের প্রথম দুর্গোৎসব ঘিরে জল্পনা
Image Credit : gemini

নতুন সরকারের প্রথম দুর্গোৎসব ঘিরে জল্পনা

মে মাসে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসছে। এটাই রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম শারদোৎসব। কিন্তু কলকাতার পুজো নিয়ে রাজ্য সরকারের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়, যার জেরে পুজো উদ্যোক্তাদের মধ্যে জল্পনা তুঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
সব পুজো কমিটিকে অনুদান নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Image Credit : Asianet News

সব পুজো কমিটিকে অনুদান নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগের সরকারের মতো রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটিকে ঢালাও আর্থিক অনুদান দেওয়া হবে না। যে সব কমিটির সত্যিই আর্থিক প্রয়োজন রয়েছে, শুধুমাত্র তাদেরই বাছাই করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেবে সরকার।

Related Articles

Related image1
কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী? ৬ বছর পর 'আসল তৃণমূলীদের' বললেন ২১ জুলাইয়ের সেই ঘটনা
Related image2
নবান্নে শুভেন্দুর কাছে আবু তাহের খান ও খলিলুর রহমান, দুই NCPI সাংসদের বৈঠকে কী হল?
310
১০ লক্ষের নিচে বাজেটের পুজোয় নজর নবান্নের!
Image Credit : social media

১০ লক্ষের নিচে বাজেটের পুজোয় নজর নবান্নের!

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ১০ লক্ষ টাকার কম বাজেটের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অর্থ দফতরের সঙ্গে আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

410
মমতার আমলে কত ছিল অনুদানের অঙ্ক?
Image Credit : Getty

মমতার আমলে কত ছিল অনুদানের অঙ্ক?

গত বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশ-অনুমোদিত প্রতিটি পুজো কমিটিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছিলেন। ২০২০ সালে করোনাকালে প্রথম ৫০ হাজার টাকা অনুদান চালু হয়েছিল, যা ধাপে ধাপে বেড়ে ২০২৫ সালে এক লক্ষ ১০ হাজারে পৌঁছয়। সব মিলিয়ে অনুদানের মোট পরিমাণ ছিল ৪৭৩ কোটি থেকে ৪৯৫ কোটি। পাশাপাশি বিদ্যুৎ বিলে ৮০ শতাংশ ছাড়ও দেওয়া হয়েছিল।

510
নবান্নে ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক
Image Credit : Asianet News

নবান্নে ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কলকাতার পুজো কমিটিগুলির সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর দুই কর্তা— বালিগঞ্জ কালচারালের অঞ্জন উকিল এবং বেহালা নূতন দলের সন্দীপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-ও।

610
বিদ্যুৎ ছাড় থেকে অনুদান, আলোচনায় একাধিক বিষয়
Image Credit : Asianet News

বিদ্যুৎ ছাড় থেকে অনুদান, আলোচনায় একাধিক বিষয়

বৈঠকে বড় রাস্তা ও গলির দুর্গা পুজো, বিদ্যুতের ছাড়, হোর্ডিং-ব্যানারে কর্পোরেশন ট্যাক্সে ছাড় এবং পুজোর অনুদান— এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে ফোরামের বার্তায়। মুখ্যমন্ত্রী চলতি মাসেই এই নিয়ে একটি বৈঠক করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন।

710
আশায় বুক বাঁধছে ছোট পুজো কমিটিগুলি
Image Credit : ANI

আশায় বুক বাঁধছে ছোট পুজো কমিটিগুলি

ফোরামের বার্তা ছড়িয়ে পড়তেই কলকাতার বহু ছোট পুজো কমিটি আশাবাদী হয়ে উঠেছে যে এ বার তারাও সরকারি অনুদান পেতে পারে। তবে সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় এখনও অনেকে পুজোর বাজেট চূড়ান্ত করতে পারেনি, কেউ কেউ থিম বা থিমশিল্পীও বদলাতে বাধ্য হয়েছে।

810
উদ্যোক্তাদের প্রতিক্রিয়া— কেউ স্বাগত জানালেন, কেউ অপেক্ষায়
Image Credit : ANI

উদ্যোক্তাদের প্রতিক্রিয়া— কেউ স্বাগত জানালেন, কেউ অপেক্ষায়

উত্তর কলকাতার টালা প্রত্যয়ের কর্তা দেবাশিস সোম ছোট পুজোকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে বেহালা সাহাপুর সাংগঠনিক ক্লাবের মৈনাক চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের বাজেট পাঁচ লাখেরও কম, তাই সরকারি অনুদান পেলে পুজোর আয়োজন আরও ভাল হবে— আপাতত মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় তাঁরা।

910
পুজো কার্নিভাল
Image Credit : Getty

পুজো কার্নিভাল

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার দুর্গা পুজো উপলক্ষ্যে পুজো কার্নিভালের আয়োজন করত। কিন্তু পালা বদলের পর এখনও পর্যন্ত নতুন সরকার পুজো কার্নিভাল নিয়ে তেমন কোনও উচ্চবাচ্চা করেনি। তাই পুজো কার্নিভাল হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে পুজো কমিটিগুলির মধ্যে।

1010
বদলে যাবে পুজোর মহল?
Image Credit : Twitter

বদলে যাবে পুজোর মহল?

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পুজো একটা অন্যমাত্রা নিয়েছিল। কিন্তু এবার পালা বদলের প্রথম পুজো বিজেপি সরকারের। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইতিমধ্যেই পুজো নিয়ে কিছু পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আগের সরকারের আমলের মত ৭-৮ দিন ধরে পুজোর উৎসব চলবে কিনা তাই এখন দেখান।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
দুর্গা পূজা
 
4th T20 • IND vs WI
Live
INDIND
(14.5 ov)167/5
WIWI
(20.0 ov)247/3
IND 81 runs in 31 balls
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুজোয় শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, রাতভর চলবে লোকাল! রইল তালিকা
Recommended image2
Now Playing
CM Suvendu On Bikash Ranjan: দুই থানার তলবেও হাজির নন বিকাশরঞ্জন! নবান্ন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Recommended image3
Now Playing
Sukanta Majumder : পুজোয় থানায় হাজিরা অভিষেকের, তীব্র কটাক্ষে কী বললেন Sukanata Majumder
Recommended image4
Now Playing
Bikash Ranjan Bhattacharya : বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জেল চাই! বসিরহাট থানায় অভিযোগ দায়ের VHP-র
Recommended image5
Now Playing
CM Suvendu On Job Vacancy: এক ধাক্কায় ৪৫ হাজারের বেশি শূন্যপদ! শিক্ষক নিয়োগেই ৩৩,১৯৯ পদ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Related Stories
Recommended image1
কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী? ৬ বছর পর 'আসল তৃণমূলীদের' বললেন ২১ জুলাইয়ের সেই ঘটনা
Recommended image2
নবান্নে শুভেন্দুর কাছে আবু তাহের খান ও খলিলুর রহমান, দুই NCPI সাংসদের বৈঠকে কী হল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved