Durga Puja Special Ration: উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের জন্য বড় উপহার, পুজোয় মিলবে ময়দা-চিনি, কারা পাবেন?

Published : Oct 01, 2026, 08:48 AM IST

Durga Puja Special Ration: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই শুরু উৎসবের মরশুম। আর এই আসন্ন উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
15
উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের জন্য বড় উপহার

প্রতিমাসে রেশনে চাল-আটা মিললেও দুর্গাপুজোয় রেশনে মিলবে আরও অনেক রকম সামগ্রী। আসন্ন উৎসবের মরশুমে গ্রাহকদের স্বস্তি দিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। জানা গিয়েছে, এবার পুজোয় চাল আটার পাশাপাশি রেশনে মিলবে চিনি ও ময়দা।

25
কারা পাবেন রেশনে ময়দা ও চিনি?

জানা গিয়েছে, দুর্গা পুজোয় গ্রাহকদের সুবিধার জন্য এবার মিলবে ময়দা ও চিনি। কিন্তু ঠিক কাদের দেওয়া হবে এই সামগ্রী সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সূত্রের খবর, তবে শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো পর্যন্ত এই বিশেষ সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

35
কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

জানা গিয়েছে, উৎসবের সময়ে বাড়িতে নানা ধরনের মিষ্টি ও জলখাবার তৈরির প্রবণতা বাড়ে। দুর্গাপুজোর পাশাপাশি নবরাত্রির সময়ও বিভিন্ন পরিবারে বিশেষ খাবার তৈরির চল রয়েছে। নাড়ু, নিমকি-সহ একাধিক ঘরোয়া খাবার তৈরিতে চিনি ও ময়দার প্রয়োজন হয়। ফলে গ্রাহকদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

45
কোন কোন কার্ডে মিলবে এই সুবিধা?

তবে চিনি ও ময়দা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হলেও কোন ধরনের রেশন কার্ডে কত পরিমাণ সামগ্রী দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। খাদ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, খাদ্য দফতরের পরবর্তী বৈঠকে কার্ডের ধরন অনুযায়ী কোন কার্ডে কতটা বরাদ্দ নির্ধারণ করা হবে। ফলে এখনই পরিমাণ নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। বরাদ্দের পরিমাণ চূড়ান্ত হওয়ার পরই উপভোক্তারা নিজেদের রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী ঠিক কতটা চিনি ও ময়দা পাবেন, তা স্পষ্ট হবে।

55
কোন ক্যাটাগরির কার্ডে কতটা রেশন মেলে?

অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY কার্ডে প্রতি পরিবার মাসে ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম অথবা ১৩.৩ কেজি ফর্টিফায়েড আটা দেওয়া হয়।

PHH ও SPHH কার্ডে মাথাপিছু ৩ কেজি চাল এবং ২ কেজি গম অথবা ১.৯ কেজি ফর্টিফায়েড আটা বরাদ্দ রয়েছে।

অন্যদিকে RKSY-I কার্ডে মাথাপিছু ৫ কেজি চাল এবং RKSY-II কার্ডে মাথাপিছু ২ কেজি চাল দেওয়া হয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories