SIT ON SRFTI Case: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হামলার ঘটনায় এবার সাত সদস্যের সিট গঠন রাজ্য সরকারের। বিষয়টি নিয়ে কী বলল নবান্ন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

SIT ON SRFTI Case: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হামলার ঘটনায় এবার সিট গঠন করল নবান্ন। এই বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে সিট গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এসআরএফটিআই-এর ঘটনায় পঞ্চসায়র থানায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরগুলির ভিত্তিতে ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হচ্ছে। বিশেষ তদন্তকারী দলে কারা রয়েছেন, তা-ও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কী বলল নবান্ন?

SRFTI এর ঘটনায় SIT গঠন রাজ্য সরকারের। সাত সদস্যের সিট গঠনের বিজ্ঞপ্তি জারি।

সিটের সদস্য কারা হলেন?

1) কুনাল আগরওয়াল, অতিরিক্ত কমিশনার (অপরাধ),

2) স্পর্ষ নিলাঙ্গী, ডেপুটি কমিশনার, ডিডি

3) তুষারকান্তি ঘোষ, সহকারী কমিশনার, পূর্ব ডিভিশন

4) সলিল রায়, সহকারী কমিশনার, গুন্ডা দমন শাখা (এআরএস)

৫) হীরক দলপতি, ওসি হোমিসাইড

৬) কৌশিক ঘোষ, ডেপুটি সুপার, সিআইডি

কী ঘটনা ঘটেছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ?

রবিবার কলকাতার গর্বের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউঁটে কার্যত, তাণ্ডব ঘটে যায়! বহিরাগতরা ইট ছুঁড়ছেন বাইরে থেকে। মূলত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তথা আরএসএস-এর একটি শাখা সংগঠনের বিরুদ্ধে (SRFTI Campus Incident) এই অভিযোগ উঠেছে। এমনকি অভিযোগ যে, এসআরএফটিআই-এর ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উপর চড়াও হয়েছেন তারা। এক ছাত্রকে নগ্ন করে মারার অভিযোগ আসছে। তবে পাল্টা আঘাতের কথাও শোনা যাচ্ছে। অর্থাৎ, অভিযোগ দুই তরফেই। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত বলে জানা গিয়েছে (SRFTI news)।

ঘটনার জবাবে কী বলেছিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়?

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশনে গন্ডগোল ও অশান্তির ঘটনায় আগেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সোমবার তিনি বলেন যে, ''ভারতমাতা, স্বামীজির অপমান কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।'' এদিন ঠিক এভাষাতেই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের অভিযোগে সরব এসআরএফটিআই অ্যালুমনি অ্যাসোসিয়েশন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।