Durga Puja Weather: মহালয়ার দিনেও বৃষ্টিতে ভিজবে কলকাতা? দুর্গাপুজোর দিনগুলিতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

Published : Oct 08, 2026, 06:50 PM IST

PUJA WEATHER: পুজোর মুখে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? মহালয়া ও চতুর্থীতে হালকা বৃষ্টির পূর্বাভাস। কবে বিদায় নেবে বর্ষা, ঠাকুর দেখায় কি বাধা হবে বৃষ্টি, জানুন আলিপুর আবহাওয়া দফতরের আপডেট।

PREV
18
ভ্যাপসা গরমের মাঝে হঠাৎ বৃষ্টি

সকাল থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই, ভ্যাপসা গরমের মধ্যে মাঝেমধ্যে আকাশ কালো করে এক পশলা বৃষ্টি। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির প্রকোপ আরও একটু বেশি। পুজোর মুখে এই আবহাওয়ায় সবার মনে একটাই প্রশ্ন, ঠাকুর দেখায় কি বিঘ্ন ঘটবে?

28
বর্ষা বিদায় কবে? এখনও চুপ আলিপুর

রাজ্য থেকে বর্ষা কবে বিদায় নেবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে সরকারি ভাবে বর্ষাবিদায় হয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। আজ সন্ধ্য়ায় হঠাৎ করে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হয়। তাতেই প্রশ্ন উঠে গেছে কেমন থাকবে কলকাতার আবহাওয়া দুর্গাপুজোর দিনগুলিতে।

38
হাওয়া অফিসের বুলেটিনে বর্ষাবিদায়ের ইঙ্গিত

বৃহস্পতিবারের বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, তেলঙ্গানা, ঝাড়খণ্ড-সহ বেশ কিছু রাজ্য থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে বর্ষা। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের আরও কিছু অংশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী তিন-চার দিনে সেই প্রক্রিয়া হতে পারে, আর ওই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।

48
কেন চলছে বিক্ষিপ্ত বৃষ্টি?

বর্ষা বিদায়ের আগে শেষবেলায় গোটা রাজ্যে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। বিহার ও সংলগ্ন অঞ্চলে রয়েছে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত, আর উত্তর-পূর্ব বিহার থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবেই আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস।

58
শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায় হলুদ সতর্কতা

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে সব জায়গায় নয়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।

68
মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

শনিবার, মহালয়ার দিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি। বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হালকা ও বিক্ষিপ্ত। রবিবার থেকে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার, চতুর্থীর দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

78
উত্তরবঙ্গের আট জেলাতেই হলুদ সতর্কতা

শুক্রবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

88
শনিবার থেকে কমবে উত্তরবঙ্গের বৃষ্টি

মহালয়ার দিন থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির প্রভাব কিছুটা কমবে, তবে আট জেলার কিছু অংশে বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং ও কালিম্পঙে সামান্য বৃষ্টি হতে পারে। তার পরে উত্তরবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories