MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সুখবর! পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, ঠাকুর দেখে ফেরার চিন্তা শেষ, দেখুন সময়সূচি

সুখবর! পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, ঠাকুর দেখে ফেরার চিন্তা শেষ, দেখুন সময়সূচি

Kolkata Metro Puja Schedule: দুর্গাপুজো উপলক্ষে ১৭ থেকে ২০ অক্টোবর ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো। ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনের পুজোর বিশেষ সময়সূচি দেখে নিন এক নজরে।

3 Min read
Author : Saborni Mitra
Published : Oct 08 2026, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পুজোয় ফের সারা রাত ছুটবে মেট্রো
Image Credit : chatgpt

পুজোয় ফের সারা রাত ছুটবে মেট্রো

দুর্গাপুজো উপলক্ষে প্রতি বারের মতো এ বছরও চার দিন সারা রাত মেট্রো পরিষেবা মিলবে। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে পুজোর বিশেষ সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঠাকুর দেখতে বেরোনোর আগে সূচিটা একবার দেখে নেওয়া ভাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কবে থেকে কবে চলবে বিশেষ সূচি?
Image Credit : SOCIAL MEDIA

কবে থেকে কবে চলবে বিশেষ সূচি?

আগামী ১৫ অক্টোবর, পঞ্চমী থেকে ২১ অক্টোবর, দশমী পর্যন্ত ওই বিশেষ সূচি মেনে মেট্রো চলবে। ভিড় নিয়ন্ত্রণের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হচ্ছে।

Related Articles

Related image1
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Related image2
'ভোট চুরি'র অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা! সরব প্রাক্তন বিচারপতিরা
310
পঞ্চমী-ষষ্ঠীতে ব্লু লাইনে ২৮৪টি মেট্রো
Image Credit : MODI'S X HANDEL

পঞ্চমী-ষষ্ঠীতে ব্লু লাইনে ২৮৪টি মেট্রো

১৫ ও ১৬ অক্টোবর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ২৮৪টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর ব্যবধান থাকবে ছ’মিনিট। ওই দু’দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো রাত ১০টা ৪৮ মিনিটে, উল্টো দিকের শেষ মেট্রো ১০টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

410
সপ্তমী থেকে নবমী, ব্লু লাইনে সারা রাত পরিষেবা
Image Credit : Asianet News

সপ্তমী থেকে নবমী, ব্লু লাইনে সারা রাত পরিষেবা

১৭ থেকে ২০ অক্টোবর ব্লু লাইনে সারা রাত মেট্রো চলবে। পরিষেবা শুরু হবে বেলা ১টা থেকে, চলবে ভোর ৪টে পর্যন্ত। দমদম, দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, টালিগঞ্জ, গীতাঞ্জলি, শ্যামবাজার ও নোয়াপাড়া থেকে চার দিনই প্রথম মেট্রো ছাড়বে বেলা ১টায়।

510
ভোরের শেষ মেট্রো কখন, কোথায় যাবে?
Image Credit : stockPhoto

ভোরের শেষ মেট্রো কখন, কোথায় যাবে?

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ। উল্টো দিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ভোর ৩টে ৪৮ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ভোর ৪টের মেট্রো যাবে টালিগঞ্জ পর্যন্ত, আর শহিদ ক্ষুদিরাম থেকে ভোর ৪টের মেট্রো যাবে দমদম পর্যন্ত।

610
দশমীতে কমবে মেট্রোর সংখ্যা, রাত ১০টার পরেই শেষ
Image Credit : Getty

দশমীতে কমবে মেট্রোর সংখ্যা, রাত ১০টার পরেই শেষ

২১ অক্টোবর, দশমীতে ব্লু লাইনে মেট্রোর সংখ্যা তুলনামূলক কম থাকবে। প্রথম মেট্রো ছাড়বে বেলা ১টা থেকে ১টা ৫ মিনিটের মধ্যে। দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো রাত ১০টা ২০ মিনিটে। টালিগঞ্জ ও দমদমের শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়।

710
গ্রিন লাইনেও রাতভর পরিষেবা, তবে দশমীতে নয়
Image Credit : Getty

গ্রিন লাইনেও রাতভর পরিষেবা, তবে দশমীতে নয়

হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলবে সকাল ৬টা থেকে রাত ১১টা। সপ্তমী থেকে নবমী বেলা দেড়টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ভোর ৩টে ৫২ মিনিটে, সেক্টর ফাইভ থেকে ৩টে ৫৯ মিনিটে। দশমীতে পরিষেবা বেলা দেড়টা থেকে শুরু হলেও দু’দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়।

810
ইয়েলো লাইনে সারা রাত মেট্রো নেই
Image Credit : our own

ইয়েলো লাইনে সারা রাত মেট্রো নেই

নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর রুটে পঞ্চমী ও ষষ্ঠীতে প্রথম মেট্রো সকাল ৭টা ১৮ মিনিটে (নোয়াপাড়া) এবং ৭টা ৪০ মিনিটে (বিমানবন্দর)। শেষ মেট্রো যথাক্রমে রাত ৯টা ও ৯টা ২০ মিনিটে। সপ্তমী থেকে নবমী এই লাইনে সারা রাত পরিষেবা মিলবে না। পরিষেবা শুরু হবে বিকেল ৩টে থেকে, শেষ মেট্রো নোয়াপাড়া থেকে রাত সাড়ে ১০টায় এবং বিমানবন্দর থেকে রাত ১০টা ৫৩ মিনিটে। দশমীতে বিকেল ৩টে থেকে চললেও শেষ মেট্রো নোয়াপাড়া থেকে রাত ৯টা ১৪ মিনিটে ও বিমানবন্দর থেকে ৯টা ৩৮ মিনিটে।

910
পার্পল লাইনে কমবে ব্যবধান, চলবে ২৫ মিনিট অন্তর
Image Credit : Getty

পার্পল লাইনে কমবে ব্যবধান, চলবে ২৫ মিনিট অন্তর

জোকা-মাঝেরহাট রুটে পঞ্চমী ও ষষ্ঠীতে ২১ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। জোকা থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৪০ মিনিটে, শেষ মেট্রো রাত ৯টা ৫ মিনিটে। সপ্তমী থেকে দশমী চলবে ২৫ মিনিট অন্তর। সে সময় জোকা থেকে প্রথম মেট্রো বিকেল ৩টেয়, শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে ২৫ মিনিটে, শেষ মেট্রো রাত ১০টা ৫৫ মিনিটে।

1010
অরেঞ্জ লাইনে শুধু পঞ্চমী-ষষ্ঠী, তার পর বন্ধ
Image Credit : SOCIAL MEDIA

অরেঞ্জ লাইনে শুধু পঞ্চমী-ষষ্ঠী, তার পর বন্ধ

কবি সুভাষ-বেলেঘাটা রুটে পঞ্চমী ও ষষ্ঠীতে ২৫ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে, শেষ মেট্রো রাত ৮টা ২০ মিনিটে। বেলেঘাটা থেকে প্রথম মেট্রো সকাল ৮টা ১০ মিনিটে, শেষ মেট্রো রাত ৮টা ৪৫ মিনিটে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই লাইনে মেট্রো চলবে না, তাই ওই কয়েক দিন অন্য রুটের উপর ভরসা করতে হবে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর
দুর্গা পূজা
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Recommended image2
Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ
Recommended image3
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Recommended image4
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Recommended image5
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড নিয়ে ধুন্ধুমার, অভিষেকের বাড়িতে পুলিশ
Related Stories
Recommended image1
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Recommended image2
'ভোট চুরি'র অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা! সরব প্রাক্তন বিচারপতিরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved