পুজো শেষে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা, ব়্যাপিড টেস্ট বাড়ানো হল পুরুলিয়ায়

Published : Oct 11, 2020, 11:21 PM ISTUpdated : Oct 11, 2020, 11:27 PM IST
পুজো শেষে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা, ব়্যাপিড টেস্ট বাড়ানো হল পুরুলিয়ায়

সংক্ষিপ্ত

পুজোর পর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ব়্যাপিড টেস্টের সংখ্যা বাড়াব পুরুলিয়া জেলা প্রশাসন খোদ জেলাশাসকের উপস্থিতিতে ব়্যাপিড টেস্ট হয় দোকানকর্মী, পর্যটনের কাজে যুক্ততদের কোভিড টেস্টে 

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া-দুর্গাপুজোর পর আরও বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা। এমনই আশঙ্কাপ্রকাশ করা হয়েছে রাজ্য প্রশাসনের রিপোর্টে। পুজোর দিনগুলিতে মেলামেশা, ঘোরাঘুরি ও জন সমাগমের জেরে বাড়তে পারে করোনার প্রকোপ। সেজন্য পুজোর আগে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পুরুলিয়াতেও কোভিড টেস্টের ম্যারাথন দৌড়।

আরও পড়ুন-'পার্টির খেয়ে বঞ্চিত করলে কর্মীরাই ঘাড়ধাক্কা দেবে', তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক বেচারাম মা

পুরুলিয়ায় জেলাশাসক রাহুল মজুমদারে উদ্যোগে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে, যেখানে জন সমাগম সবচেয়ে বেশি। সেই সব জায়গাগুলিতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। পর্যটন কর্মী ও দোকানকর্মীদের ব়্যাপিড টেস্ট চিকিৎসকরা। 
অযোধ্যা পাহাড়ে পর্যটনের সঙ্গে যুক্ত কর্মীদের ব়্যাপিড করা হয়। পাহাড়ে ১১৩ জনের অ্য়ান্টিজেন টেস্ট হয়। সেখানে প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ। ঝালদা শহরে একটি শপিং মলেও করোনার নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আশি জনের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ। পুরুলিয়া জেলায় এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৮৩০ জনের। তাঁদের মধ্যে ৪ হাজার ২৪১ জনের রিপোর্ট পজিটিভ।

আরও পড়ুন-Bangla News Kolkata স্পা-র আড়ালে মধুচক্র, এসটিএফের অভিযানে গ্রেফতার অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্য়ায়

পুরুলিয়ায় করোনা চিকিৎসার জন্য দেবেন মাহাতো হাসপাতালে ষাটটি বোর্ড ও রোটারি হাসপাতালে ৪০টি বেড রয়েছে। জেলাশাসক রাহুল মজুমদার জানান, পুজোয় দর্শনার্থীদের দেওয়ার জন্য ৫০ হাজার মাস্ক এবং ১ লক্ষ স্যানিটাইজার প্রদান করা হবে পুজো কমিটিগুলিকে।
 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

সুপ্রিম কোর্টের DA মামলায় নতুন মোড়,২৫%-এর জন্য রাজ্য সরকারি কর্মীদের চরম চিঠি নবান্নকে
'কমিশনের নির্দেশিকা লঙ্ঘন', ERO নিয়োগ নিয়ে রাজ্যকে তুলোধনা শুভেন্দু অধিকারীর