শনিবার তারকেশ্বরে প্রধানমন্ত্রী মোদী, ভিড় সামলাতে ৭টি স্পেশাল ট্রেন চালাবে রেল, রইল টাইম টেবিল

Published : Jun 19, 2026, 10:39 AM IST
EASTERN RAILWAY TO RUN EMU SPECIAL TRAINS FOR TARAKESWAR To clear the anticipated extra rush of passengers and visitors

সংক্ষিপ্ত

আগামী ২০ জুন রাজ্যে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। ওইদিন হুগলির তারকেশ্বরে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশাসনিক বৈঠক করবেন ও একটি সভাও করবেন। প্রধানমন্ত্রী বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন। কাশী বিশ্বনাথ ধামের আদলে তারকেশ্বর মন্দির চত্ত্বর নির্মাণের কথাও ঘোষণা করতে পারেন তিনি।

আগামী ২০ জুন রাজ্যে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। ওইদিন হুগলির তারকেশ্বরে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশাসনিক বৈঠক করবেন ও একটি সভাও করবেন। প্রধানমন্ত্রী বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন। কাশী বিশ্বনাথ ধামের আদলে তারকেশ্বর মন্দির চত্ত্বর নির্মাণের কথাও ঘোষণা করতে পারেন তিনি। আরামবাগ মহকুমার চার বিধানসভা থেকে শতাধিক বাস, ট্রেনে করে উপভক্তারা তারকেশ্বরের সভায় যাবেন। ইতিমধ্যেই প্রশাসনের তরফে এই ব্যাপারে প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গোটা জেলা থেকে লক্ষাধিক কর্মী আসবেন সভাস্থলে। ১৯৯০টি বাসে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার কর্মী আসবেন। ৪৯টি ট্রেকারে আসবেন বেশ কয়েক হাজার মানুষ। পুরশুড়া থেকে ২০ হাজার, আরামবাগ থেকে ৬০০০, আরামবাগ পুরসভা এলাকা থেকে ২০০০, খানাকুল ১ নম্বর ব্লক এলাকা থেকে ৪০০০, খানাকুল ২ থেকে ৩০০০, গোঘাট ১ ও ২ থেকে মোট ৮০০০ কর্মী, তারকেশ্বর থেকে ১৫ হাজার, শ্রীরামপুর থেকে ৬৫০০, উত্তরপাড়া থেকে ১০০০, চুঁচুড়া মহকুমা থেকে মোট ৩০ হাজার কর্মী আসবেন। পাশাপাশি, চন্দননগর মহকুমা থেকে ৪৩ হাজার কর্মী আসবেন। ওই দিনের জন্য শুক্রবার সকাল থেকেই বিভিন্ন রুটের সমস্ত বাসই তুলে নেওয়া হবে। যার ফলে হাজার হাজার নিত্যযাত্রী ভোগান্তির শিকার হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ২০ জুন আবার জামাই ষষ্ঠীও। জানা গিয়েছে, আরামবাগ মহকুমার উপর দিয়ে যাতায়াতকারী প্রায় ৫৮৬টি বাস তুলে নেওয়া হচ্ছে। আবার, গোটা জেলার মধ্যে ১৯৯০টি বাস তুলে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর তারকেশ্বর সফর উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। হাওড়া, শেওড়াফুলি-তারকেশ্বর-গোঘাট শাখায় মোট ৭টি বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রেনগুলির সময়সূচি

  • ০৩০৬৩ হাওড়া-তারকেশ্বর EMU স্পেশাল: হাওড়া থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে সকাল ৯টা ১২ মিনিটে।
  • ০৩০৬৬ তারকেশ্বর-শেওড়াফুলি EMU স্পেশাল: তারকেশ্বর থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে শেওড়াফুলিতে পৌঁছবে ১০টা ৩৫ মিনিটে।
  • ০৩০৬৫ শেওড়াফুলি-তারকেশ্বর EMU স্পেশাল: শেওড়াফুলি থেকে সকাল ১০টা ৪৮ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ১১টা ৪৫ মিনিটে।
  • ০৩০৬৭ তারকেশ্বর-আরামবাগ EMU স্পেশাল: সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে আরামবাগ পৌঁছবে সকাল ৮টায়।
  • ০৩০৬৮ আরামবাগ-তারকেশ্বর EMU স্পেশাল: আরামবাগ থেকে সকাল ৮টা ৭ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে সকাল ৮টা ৩৯ মিনিটে।
  • ০৩০৬৯ তারকেশ্বর-গোঘাট EMU স্পেশাল: সকাল ১০টা ২১ মিনিটে ছেড়ে গোঘাট পৌঁছবে ১১টা ৮ মিনিটে।
  • ০৩০৭০ গোঘাট-তারকেশ্বর EMU স্পেশাল: গোঘাট থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে দুপুর ১২টা ১০ মিনিটে।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, বিশেষ ট্রেনগুলির প্রতিটিই নির্ধারিত রুটের সমস্ত স্টেশনে দাঁড়াবে।

এছাড়াও, ৩৭৩৬১ হাওড়া-আরামবাগ EMU লোকাল ট্রেনটির যাত্রাপথ একদিনের জন্য গোঘাট পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে গোঘাট থেকে ছাড়বে এবং ৩৭৩৬২ ট্রেনের নির্ধারিত সময়সূচি মেনে হাওড়া পর্যন্ত চলবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja 2026: পালাবদলের বাংলায় বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজো, রইল শারদোৎসবের সময়সূচি
Ayushman Bharat Card: কারা কারা পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা? জানুন যোগ্যতার মাপকাঠি