সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি SIRএর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। হাতে সময় খুব কম। এখনও SIR সংক্রান্ত কাজ রয়েছে। আর সেই কারণেই এই অল্প সময়ে সব কাজ সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি SIRএর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। হাতে সময় খুব কম। এখনও SIR সংক্রান্ত কাজ রয়েছে। আর সেই কারণেই এই অল্প সময়ে সব কাজ সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন।
211
চিন্তায় মুখ্য নির্বাচন কমিশনার
রাজ্য চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে রীতিমত চিন্তু মুখ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর তিনি রাজ্যের চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ নিয়ে কথা বলেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে। নির্ধারিত দিনে তালিকা প্রকাশ সম্ভব কিনা তা জানতেই তিনি ফোন করেছিলেন বলে সূত্রের খবর।
311
শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা
শুক্রবার সুপ্রিম কোর্টে উঠেছিল এসআইআর মামলা। সেখানেই চূড়ান্ত তালিকা প্রকাশের দিন নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে সম্মতি দেয়নি আদালত।
এসআইআর-এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ২৮ ফেব্রুয়ারি। সেই ক্ষেত্রে হাতে সময় খুবই কম। তাই চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে জ্ঞানেশ কুমার আর মনোজ কুমার আগরওয়ালের মধ্যে কথা বার্তা হয় বলেও সূত্রের খবর। যদিও এখনও পর্যন্ত দুই তরফ এই বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানায়নি।
511
সার্ভার ডাউন
তবে চূড়ান্ত তালিকা প্রকাশের ক্ষেত্রে আরও একটি সমস্যা রয়েছে। সেটি হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সার্ভার ডাউন। আর সেই কারণেই নথি আপলোড করতে নানা ধরনের সমস্যা হচ্ছে। তেমনই খবর সূত্রের।
611
কাজে বিলম্ব
নির্বাচন কমিশন সূত্রের খবর, সার্ভারের সমস্যার কারণে নথি আপলোড করতে বেগ পেতে হচ্ছে কমিশনের কর্মীদের। আর সেই কারণে নির্ধারিত সময়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
711
সুপ্রিম কোর্টের নির্দেশ
গতকাল সুপ্রিম কোর্টে উঠেছিল এসআইআর মামলা। পশ্চিমবঙ্গে SIR নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ব্যাতিক্রমী বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি রাজ্যে এবার বিচারকদের তত্ত্বাবধানে SIR প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
811
দায়িত্ব হাইকোর্টের
সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে SIR-এর ক্ষেত্রে এবার ছেতে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত, তা মানতে হবে রাজ্যকে। SIR-এর জন্য ডিস্ট্রিটক জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিটক জজ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে।
911
হিংসার রিপোর্ট তলব
সুপ্রিম কোর্ট বলেছে, এসআইআর না হলে সমস্যা হবে। ভোট হতে পারবে না। কমিশনকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে রাজ্যে যে হিংসা হয়েছে তারও রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।
1011
SIR প্রক্রিয়া
২০২৫ সালের ২৭ অক্টোবর বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু করে ভারতের নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম বিলি হওয়ার কাজ শুরু হয় ৪ নভেম্বর থেকে। এরপর শুনানি পর্ব শেষ হয়ে এসআইআর প্রক্রিয়া প্রায় অন্তিম পর্বে এসে পৌঁছেছে।
1111
SIR নিয়ে সংঘাত
গোটা SIR প্রক্রিয়া নিয়ে রাজ্য আর জাতীয় নির্বাচন কমিশনের সংঘাতে জড়িয়েছে। মামলা গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা আবারও ফিরিয়ে দিয়েছে হাইকোর্টে। বর্তমানে হাইকোর্টের তত্ত্বাবধানে SIR হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.