পশ্চিমবঙ্গে SIR নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ব্যাতিক্রমী বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি রাজ্যে এবার বিচারকদের তত্ত্বাবধানে SIR প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

পশ্চিমবঙ্গে SIR নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ব্যাতিক্রমী বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি রাজ্যে এবার বিচারকদের তত্ত্বাবধানে SIR প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার জুড়িশিয়ালরা শেষ সিদ্ধান্ত নেবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে SIR-এর ক্ষেত্রে এবার ছেতে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত, তা মানতে হবে রাজ্যকে। SIR-এর জন্য ডিস্ট্রিটক জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিটক জজ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে।

এদিন SIR প্রক্রিয়ার শুনানির সময়ই নির্বাচন কমিশন জানিয়েছে যে ভাবে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে তাতে তারা সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারবে না। ২৮ ফেব্রুয়ারির ৯৫ শতাংশ তালিকা প্রকাশ করবে, বাকি ৫ শতাংশের তালিকা পরবর্তীকালে প্রকাশ করা হবে। কিন্তু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মানতে নারাজ রাজ্য। তারপরই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এবার থেকে কলকাতা হাইকোর্টের অধীনেই চলবে এসআইআর।

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এবার সুপ্রিম কোর্টের রায়ে ইতিহাস তৈরি হয়েছে। এবার থেকে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। বিচারকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে এবার সুপ্রিম কোর্ট বলেছে, এসআইআর না হলে সমস্যা হবে। ভোট হতে পারবে না। কমিশনকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে রাজ্যে যে হিংসা হয়েছে তারও রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।

সবিস্তারে আসছে...