ED summons Madan Mitra: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার মদনকে সমন পাঠাল ইডি! কবে দিতে হবে হাজিরা?

Published : Jul 21, 2026, 10:38 PM ISTUpdated : Jul 21, 2026, 10:54 PM IST
ED summons Madan Mitra: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার মদনকে সমন পাঠাল ইডি! কবে দিতে হবে হাজিরা?

সংক্ষিপ্ত

ED summons Madan Mitra: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED summons Madan Mitra)। ২৯ জুলাই, ইডি-র তরফে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

ED summons Madan Mitra: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED summons Madan Mitra)। ২৯ জুলাই, ইডি-র তরফে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। প্রসঙ্গত, এর আগে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে এই একই মামলায় তলব করে ইডি। চলতি সপ্তাহেই তাদের হাজিরা দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, জুন মাসে মদন মিত্রর বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। কলকাতা এবং শহরতলির মোট ৭টি জায়গায় তল্লাশি চালানো হয় (Madan Mitra latest news)। 

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার মদনকে সমন পাঠাল ইডি!

সেই সময়, ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যায় ইডি। মদন মিত্রর বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবর মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদনের বাড়িতে তল্লাশি চালায় খোদ সিবিআই। সেই সময়, তাঁর বাড়িতে টানা ৫ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। এরপর গত সপ্তাহে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করে ইডি। তারপরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন মদন এবং সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন তিনি।

কবে দিতে হবে হাজিরা?

এর আগেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। সুজিত এবং তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় চাকরিপ্রাপকদের নাম বেআইনিভাবে সুপারিশ করার অভিযোগ ওঠে সুজিত বসুর বিরুদ্ধে। ইডি সূত্রে জানা গেছে, সেই তালিকায় কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতির টাকার অঙ্ক প্রায় ২৫০ কোটি হতে পারে।

আর এবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৯ জুলাই, ইডি-র তরফে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata to Delhi Volvo Bus: সস্তায় পুষ্টিকর! ভলভো বাস, পুরো এসিতে শুয়ে শুয়েই কলকাতা থেকে দিল্লি? এলাহি ব্যাপার
Pink Card Scheme: মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা, 'পিঙ্ক কার্ড' চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর