
২১ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে ঋতব্রত-পন্থী তৃণমূলের মেয়ো রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানান। আর অভিষেককে রীতিমত কটাক্ষ করেন। মঞ্চে উঠেই তিনি 'জয় বাংলা' স্লোগান তোলেন। তারপর নিজের মত করেই বক্তৃতা রাখতে শুরু করেন।
মদন মিত্র প্রথমে মমতাকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, 'আজকের এই ব্যানারের জন্যে আমি সবার আগে যাকে কোটি কোটি সালাম জানাই, তাঁর নাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, আপনি না থাকলে তৃণমূল কংগ্রেস আজ এই চেহারা পেতে পারত না।'মমতাকে শ্রদ্ধা জানিয়েই তিনি সম্পূর্ণ ইউ-টার্ন নিয়ে অভিষেককে আক্রমণ করেন। ত
এদিন মদন মিত্র বলেন, 'অভিষেক বলেছে ও এক ঘণ্টা সময় নেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ১ মাস সময় দিচ্ছি, আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে এই তৃণমূলের ছেলেদের হাত ধরুন। পুত্রস্নেহে অন্ধ ছিলেন আপনি। স্বীকার করুন। আপনাকে সেলিব্রটি মুখ্যমন্ত্রী বানায়নি। লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রী বানিয়েছিল। আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না৷ আমাদের এই উত্তরীয় পায়ের তলায় পেতে দেবো৷ খালি বলবেন আমার ভুল হয়েছিল৷ আমি গান্ধারির মতো অন্ধ হয়ে গিয়েছিলাম৷ অভিষেকের হাত ছেড়ে তৃণমূলের হাত ধরুন, আপনার পার্টিটা তৃণমূলের, অভিষেকের পার্টি না '।
এরপরই মদন মিত্র অভিষেককে নিশানা করেন। তিনি বলেন, 'অভিষেক ১ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল, আমি ২ ঘণ্টা সময় দিয়ে গেলাম! ২ ঘণ্টার মধ্যে এসে এই জনসভায় অন্যায় স্বীকার করে বলুক— আমার জন্যই এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমায় ক্ষমা করো। মনে রাখবেন, এটা শহিদদের দিন, এটা কোনও প্রমোদভ্রমণ বা কলকাতার রসগোল্লা খাওয়ার দিন নয়!' অভিষেককে নিশানা করে মদন মিত্র বলেন, 'ভাবতাম একটা ছোট ছেলে কত কষ্ট করে টাকা আয় করে লিপস অ্যান্ড বাউন্ডস- এর নামে। চার্টার্ড ফ্লাইটে চড়়ে। অরূপ গিয়ে যখন তাতে তালাচাবি মেরে দেয়, তখন জানা জানতে পারলাম ওই টাকা অভিষেকের পিতৃদেবের নয়। ওটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের টাকা। অভিষেক তোমাকে সেলাম।'
অন্যদিকে মমতাও ২১ জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্ট করে দিয়েছেন, তিনি অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের হাত ছাড়বেন না। অভিষেককেই উদাহারণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, যারা দল ছেড়েতে তারা সকলেই ইডি, সিবিআই, পুলিশের ভয়ে দল বদল করেছে। কিন্তু অভিষেক এখনও লড়াই করে যাচ্ছে। অভিষেক লড়াইয়ের ময়দান ছেড়ে পালায়নি বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।