গভীর রাতে হামলা দাঁতালের, পায়ের চাপে পিষে গেল আস্ত বাড়ি, ধানজমি

Published : Jul 19, 2021, 07:21 PM IST
গভীর রাতে হামলা দাঁতালের, পায়ের চাপে পিষে গেল আস্ত বাড়ি, ধানজমি

সংক্ষিপ্ত

খাবারের খোঁজে গ্রামে হামলা চালাল দাঁতালের দল। ভাঙল ৬টি বাড়ি।

ফের হাতির তান্ডব মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালে। খাবারের খোঁজে গ্রামে হামলা চালাল দাঁতালের দল। ভাঙল ৬টি বাড়ি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জমিতে নেই ফসল। তাই পেট ভরাতেই লোকালয়ে রাতের অন্ধকারে প্রবেশ করল ৬টি হাতির একটি দল। 

ফলে লোকালয়ে হাতির প্রবেশ ঘিরে বাড়ি ভাঙার ঘটনাও পিছু ছাড়ছে না স্থানীয়দের। রবিবার রাত্রি ১২টা নাগাদ ৬টি হাতির একটি পাল চাঁদড়া এলাকার জঙ্গল ছেড়ে প্রবেশ করে এনায়েতপুর গ্রামে। হানা দেয় ধানের গোডাউনে। একটি বাড়ির দেওয়ালের বেশকিছু অংশ ক্ষতি করে। সেখান থেকে তাড়া খেয়ে পাশের গ্রাম পলাশিয়াতে প্রবেশ করে চারটি বাড়ি ভাঙে। কোনোরকমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। 

স্থানীয় বাসিন্দা অরুন দোলই বলেন, "বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ শব্দ শুনে জেগে ওঠে দেখি পাশের বাড়ি ভাঙছে হাতি। তার কয়েক মিনিট পর আমার বাড়ির ইঁটের দেওয়াল ভেঙে ফেলে। বিছানা ছেড়ে না উঠলে ইঁট চাপা পড়ে যেতাম।"

এদিন দুটি গ্রাম মিলিয়ে মোট ৬টি বাড়ি কমবেশি ভাঙার পাশাপাশি ক্ষতি করে ধানের চারা গাছের। খবর পেয়ে ঘটনাস্থলে রাত থেকে পৌঁছায় বন কর্মীরা। হাতিগুলিকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠালেও আতঙ্ক থাকছে ফের হানার। সোমবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে যান গুড়গুড়িপাল ফরেস্টের বনকর্মীরা। 

এদিকে, ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "এর আগেও বাড়ি ভেঙেছে, জমির ফসলের ক্ষতি করেছে হাতি। আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাইনি।" এক আধিকারিক জানিয়েছেন, সরকারী নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে সবাইকে। হাতির পালকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Kolkata Weather: আর কতদিন কলকাতা সহ বঙ্গে চলবে এমন দুর্যোগ? আগামী ২ দিনের পূর্বাভাস দেখুন ছবিতে
Eid Prayers: প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গনে প্রথম ইদের নামাজ, কেন থাকলেন না হুমায়ুন কবীর