বারুইপুরে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে ১৫

Published : Sep 13, 2021, 08:57 PM IST
বারুইপুরে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে ১৫

সংক্ষিপ্ত

বারুইপুর থানার অন্তর্গত ভারতিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা BESCO-তে হটাৎ বিস্ফোরণ ঘটে।

সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার অন্তর্গত ভারতিয়া এলাকায় বিস্ফোরণের (Explosion) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা (railway parts factory) BESCO-তে হটাৎ বিস্ফোরণ ঘটে। কারখানার ফার্নেসে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ফলে কারখানার পনেরোজন শ্রমিক কমবেশি জখম হন। 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অন্যদিকে আহতদেরকে উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

রসগোল্লাকে ইংরেজিতে কী বলে জানেন, মজার প্রশ্নে হোঁচট খাচ্ছেন ৯৯ শতাংশ মানুষ

Gold Price Drops- এক ধাক্কায় কমল চার হাজার টাকা, সোনা কেনার দারুণ সুযোগ আজ

মৃত্যুর পরের এক ঘন্টায় দেহের সাথে কী কী হয়, না শুনলে বিশ্বাস করবেন না

এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কথা বলা হচ্ছে অন্যান্য কর্মীদের সঙ্গে। কারখানায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি
Today’s News in Bengali Live: Gold Price Today Kolkata - সপ্তাহের প্রথমেই এক ঋটকায় অনেকটা বাড়ল সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে?