MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Gold Price Drops- এক ধাক্কায় কমল চার হাজার টাকা, সোনা কেনার দারুণ সুযোগ আজ

Gold Price Drops- এক ধাক্কায় কমল চার হাজার টাকা, সোনা কেনার দারুণ সুযোগ আজ

পুজোর আগে দারুণ খবর। ফের দাম কমল সোনার, পাশাপাশি রুপোর দামেও অনেকটাই পতন। ফলে সোনার কেনারও চাহিদা বেড়েছে। এক ধাক্কায় চার হাজার টাকা কমেছে সোনার দাম। সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এখন আবার ছবিটাই পুরো উল্টো।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 13 2021, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অবিশ্বাস্য ভাবে দাম কমল সোনার। সোমবার যে হারে সোনার দাম কমেছে, তা সোনাপ্রেমীদের জন্য হাতে চাঁদ পাওয়ার মত। তাই দেরী না করে সোনার দোকানে ভিড় জমাতেই পারেন গয়নাপ্রেমীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বিশেষজ্ঞরা বলছে এযাবৎ কালে সবথেকে কম দামে সোনা পাওয়া যাবে সোমবারই। পুজোর আগে সোনা কেনার এমন সুযোগ ছেড়ে দেওয়া হয়ত ঠিক হবে না। কারণ একধাক্কায় চার হাজার টাকা দাম কমেছে সোনার।

310

বিশ্ব বাজারে অব্যাহত সোনার দামে পতন। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমল সোনার দাম।

410

চলতি বছরের ৫ই জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম  রেকর্ড ৫০,৩২০ টাকা ছুঁয়েছিল। এরপরই সোনার দাম কমতে থাকে। 

510

সোমবার, সোনার হার ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম ৪৬,১০০ টাকার নিচে ছিল। এর ফলে, নয় মাসের মধ্যে সোনার হার প্রতি ১০ গ্রামে ৪০০০ টাকার বেশি কমেছে।

610

একটি ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুসারে, ২০১৯ সালে ৩৫ হাজার টাকা ছুঁয়েছিল সোনার দাম। সেই রেকর্ড অবশ্য ছুঁতে পারেনি আজকের দাম। 

710

Mcxindia ওয়েবসাইট অনুসারে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, গোল্ড ফিউচার ০.৪০ শতাংশ কম লেনদেনে রয়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দামও কমেছে

810

স্পট গোল্ড ২.১ শতাংশ কমে ১৭৮৭.৪০ মার্কিন ডলার প্রতি আউন্স, মার্কিন গোল্ড ফিউচার ০.৩ শতাংশ কমে ১৭৮৬.৯০ মার্কিন ডলারে স্থিতিশীল রয়েছে। 

910

মুম্বাইয়ে আজ সোনার দাম ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি ৪৬,০৭০ টাকা।
দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি ৪৬,১৪০ টাকা

1010

কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি ৪৬,৪৪০ টাকা। চেন্নাইয়ে সোনার দাম ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি ৪৪,৩৯০ টাকা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ChatGPT: নাবালকদের জন্য নিরাপদ নয় চ্যাটজিপিটি! ৪০০০ প্রশ্নে ফাঁস হল গোপন তথ্য
Recommended image2
Now Playing
ডুবে মরো, ডুবে মরো... রাহুল-প্রিয়াঙ্কাদের পাল্টায় দিল্লির রাজপথে বিজেপির মহিলারা
Recommended image3
GST Reforms: 'করদাতাদের খরচ কমবে', জিএসটি-র নতুন সংস্কারকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী
Recommended image4
Starlink India: সব নিয়ম মেনেও কেন লাইসেন্স পাচ্ছে না স্টারলিঙ্ক? প্রশ্ন ইলন মাস্কের
Recommended image5
Cancer Medicine Price: ক্যানসারের ওষুধের দাম কমতে পারে ৭০% পর্যন্ত, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved