বাংলায় এবার সরাসরি 'রাম-বাম' লড়াই! ফলতায় মুসলিম ভোট সরতেই তৃণমূলের সাম্রাজ্যে ধস

Published : May 24, 2026, 08:24 PM IST

Falta Re-election Results: ফলতায় প্রথম বিজেপি। দ্বিতীয় সিপিএম। মুসলিমরা মুখ ঘোরাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূলের সম্রাজ্য। আগামী দিনে তৃণমূল কতটা লড়াইতে থাকবে তাই নিয়েই উঠছে প্রশ্ন। 

PREV
110
ফলতা বিধানসভার ফলাফল

ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল প্রায় স্পষ্টই ছিল। জানাই ছিল বিজেপির জয় অবধারিত। কিন্তু কত ব্যবধানে জিতবে বিজেপি? এটাই ছিল প্রশ্ন। তার উত্তর হল ১.০৯.০২১ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। ৭১.২% ভোট পেয়েছে বিজেপি।

210
ফলতায় চমক

তবে ফলতা বিধানসভা নির্বাচনে বড় চমক হল গত নির্বাচনে শূন্যতে পৌঁছে যাওয়া সিপিএম। মমতা জমানা শেষ হলেই অক্সিজেন পেয়েছে বামেরা। ফলতার নির্বাচন তেমনই ইঙ্গিত দিচ্ছে।

310
দ্বিতীয় স্থানে সিপিএম

ফলতায় হালে পানি না পাওয়া সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সিপিএম পেয়েছে ৪০.৬৪৫টি ভোট। ১৯% ভোট পড়েছে বামেদের ঝুলিতে। তৃতীয় স্থানে কংগ্রেস।

410
চতুর্থ তৃণমূল

ফলতায় চতুর্থস্থানে পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস। যদিও ভোটের আগেই নির্বাচনী ময়দান ছেড়ে চম্পট দিয়েছেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। যদিও ভোটের আগে নিজেকে পুষ্পা বলে দাবি করেছেন। তৃণমূল পেয়েছে মাত্র ৩.৭% ভোট। সংখ্যার হিসেবে ৭ হাজার ৭৮৩টি ভোট।

510
কিন্তু কেন এই ফলাফল?

ইতিমধ্যেই রাজ্যে আলোচনা শুরু হয়েছে ফলতার ফলাফল নিয়ে। কারণ আচমকাই সিপিএম-এর উত্থান রীতিমত চমকে দেওয়ার মতই ঘটনা। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান এই ফলাফলই হওয়ার ছিল।

610
কারণ হল...

ভোট বিশেষজ্ঞদের কথায় ফলতার জনবিন্যাসের কারণেই এই ফলাফল। ফলতায় মুসলিম সম্প্রদায়ের ৩০%। সেই সংখ্যালঘু ভোট ছিল তৃণমূল কংগ্রেসের বাঁধাভোট ব্য়াঙ্ক। কিন্তু এবার তৃণমূল হারতেই দলই প্রায় উঠে যাওয়ার মত অবস্থা হয়েছে। তাই ভোটারদের ভরসাও হারিয়েছে ঘাসফুল শিবির।

710
বিজেপি জয় নিশ্চিত হওয়ার কারণ

ফলতায় হিন্দু ভোট ৭০%। এর এক ভাগ যে দল পাবে জয় তাদের নিশ্চিত। সেই অঙ্কেই ফলতায় এবার বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু সংখ্যালঘুদের যে ভোট এতদিন তৃণমূলের বাধা ছিল তা ঘুরে গিয়ে পড়তে শুরু করেছে সিপিএম-এর ঝুলিতে।

810
বাম-কংগ্রেসের নজরে সংখ্য়ালঘু ভোট

ফলতা নির্বাচনের আগে থেকেই বাম আর কংগ্রেসের নজরে ছিল সংখ্যালঘু ভোটের দিকে। আর সেই সংখ্যালঘুদের নিজেদের দিকে ফেরাতে সক্ষম হয়েছে বামেরা। তাতেই তাদের দ্বিতীয় স্থান।

910
আগামী দিনে রামে-বামে লড়াই!

ফলতার নির্বাচন প্রশ্ন তুলে দিয়েছে আগামী দিনে বিজেপি আর সিপিএম-এর লড়াই হবে মুখোমুখি? কারণ ভোটে হারের পর এখনও পর্যন্ত তৃণমূলে ভাঙন অব্যাহত রয়েছে। নিত্যদিনই শীর্ষস্থানীয় কেউ না কেউ দল ছাড়ছেন। এই অবস্থায় তৃণমূলের ঘুরে দাঁড়ানো কিছুটা হলেও কঠিন। অন্যদিকে কংগ্রেস মালদা-মুর্শিদাবাদে শক্তিশালী হলেও দক্ষিণবঙ্গে দুর্বল। আর সেই কারণে এবার বিধানসভায় ১ পাওয়া সিপিএম-এর সঙ্গেই বিজেপির সমুখ সমর শুরু হতে পারে।

1010
ডায়মন্ড হারবার মডেল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার। তিনি দীর্ঘ দিনের সাংসদ। লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন। ডায়মন্ড হারবারকে মডেল করেই গোটা রাজ্যে এগোতে চাইছিল তৃণমূল। কিন্তু এবার ফলতা নির্বাচনে প্রচারে যাননি অভিষেক। তিনি অবশ্য দলের হারের পরই তাঁর সম্পত্তি নিয়ে পুরোসভার একের এক নোটিস নিয়ে জেরবার। এই অবস্থায় শুভেন্দুর কটাক্ষ- 'ডায়মন্ড হার বার' মডেল। অর্থাৎ অভিষেকের হার শুরু এখান থেকেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories