১ জুন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোন কোন গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতে রাখবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
এবার আর ৫ জন নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় ৩৩-৩৫ জন সদস্য থাকতে পারেন। তেমনই গুঞ্জন বিজেপির অন্দরে। ইতিমধ্যেই মন্ত্রীদের নাম চূড়ান্ত হয়েছে। বর্তমানে যে পাঁচ জন মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে নতুনদেরও দায়িত্ব বন্টন করে দেওয়া হবে।
210
পাঁচ জন মন্ত্রী
গত ৯ মে রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে সেই দিন ব্রিগেডে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামানিক , অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। তারপরে কেটে গেছে তিন সপ্তাহ। এবার বাকি মন্ত্রীরাও শপথ নিতে চলেছেন।
310
কারা কারা মন্ত্রী হচ্ছেন?
বিজেপি সূত্রের খবর খুব বড় মন্ত্রিসভা তৈরিতে সায় নেই শুভেন্দু অধিকারী। ছোট মন্ত্রিসভা নিয়েই কাজ করতে তিনি আগ্রহী। তাই ৩৩-৩৫ জনের মন্ত্রিসভা গঠন হতে পারে। অনেকে আবার বলছেনব ১০-১২ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই নাম আর মন্ত্রীদের দফতর বন্টন প্রায় চূড়ান্ত হয়েছে। পুরনোদের সঙ্গে নতুনদের মিলিয়ে মিশিয়ে কাজ করতে হবে।
বিজেপি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সূত্রের খবর নতুন মন্ত্রীদের তালিকায় নাম রয়েছে, রূপা গঙ্গোপাধ্যায়, জহন্নাথ চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, সুব্রত ঠাকুর, রুদ্রনীল ঘোষদের। যদিও তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপি লোকভবনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
510
দিল্লিতে নাম চূড়ান্ত
সম্প্রতি শুভেন্দু অধিকারী দিল্লি সফর করেছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। দেখা করেন বিজেপির প্রথম সারির কার্মকর্তাদের সঙ্গেও। সূত্রের খবর সেই সময়ই রাজ্যের বাকি মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হয়েছিল।
610
তালিকায় গুরুত্বপূর্ণ নাম
বিজেপি সূত্রের খবর নতুন মন্ত্রী হিসেব শপথ নিতে পারেন দীপক বর্মন, স্বপন দাশগুপ্ত,বঙ্কিম ঘোষ, ধ্রুব সাহার মত বিশিষ্টরা। তবে এখনও বিজেপি বা নবান্ন তরফ থেকে কিছু জানানো হয়নি। গোটা ব্যাপারটাতেই চূড়ান্ত গোপনিয়তা বজায় রাখা হচ্ছে।
710
শপথ গ্রহণ অনুষ্ঠান
১ জুনই হতে পারে মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ। সূত্রের খবর ১ জুন হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান। সূত্রের খবর বৃষ্টির কারণে লোকভবনের মাঠে হবে না শপথ গ্রহণ অনুষ্ঠান। পরিবর্তনে দোতলার হলঘরে নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন।
810
দায়িত্ব বন্টন
বিজেপি সূত্রের খবর, প্রথমে মন্ত্রীদের নাম ঘোষাণা করা হবে। তারপরেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। তারপরই দায়িত্ব বন্টনের প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব পেলেন তা শপথের পরই ঘোষণা করা হবে। যদিও ইতিমধ্যেই মন্ত্রীদের পোর্টফোলিও সম্পূর্ণ চূড়ান্ত করা হয়েছে।
910
শুভেন্দুর দায়িত্বে
বর্তমানে শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে, স্বরাষ্ট্র, অর্থ-সহ গুরুত্বপূর্ণ ৪২টি দফতরের দায়িত্ব। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পরই তাঁর চাপ কিছুটা কমানো হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।
1010
কোন কোন দফতর থাকবে শুভেন্দুর হাতে?
BJP সূত্রের খবরছিল অর্থ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্ন্যালকে। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী নিজের হাতেই রাখতে চান অর্থ দফতর। স্বরাষ্ট্র দফতরও নিজের হাতেই রাখবেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য-সহ আরও কয়েকটি দফতর নিজের হাতে রাখবেন বলে বিদজেপি সূত্রের খবর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.