বকেয়া DA নিয়ে শুভেন্দুর বড় চমক! কোনও নোটিশ ছাড়াই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকল টাকা

Published : May 30, 2026, 09:46 AM IST

DA NEWS: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা পেনশনভোগী ও অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে এই পদক্ষেপ স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

PREV
19
সরকারি কর্মীদের জন্য সুখবর

অবশেষে বকেয়া DA বা মহার্ঘ ভাতা প্রদানের কাজ শুরু করল শুভেন্দু অধিকারীর সরকার। প্রথম দফায় রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। তবে কর্মরত সরকারি কর্মীদের DA কবে দেওয়া হবে তা এখনও স্পষ্ট করেনি নবান্ন

29
বকেয়া DA বিলি

নবান্ন সূত্রের খবর, শুক্রবার থেকেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া DA-এর টাকা বিলি করা শুরু হয়েছে। ২০০৮-এর এপ্রিল - ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মীদের ডিএ বাবদ যে পরিমাণ টাকা বকেয়া ছিল তা বিলি করা হচ্ছে।

39
কর্মরতদের DA কবে?

প্রশ্ন উঠছে কর্মরত সরকারি কর্মীদের ডিএ কবে দেওয়া হবে? নবান্ন সূত্রের খবর কর্মরত সরকারি কর্মীদের ডিএ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী ১ জুন। কারণ এই দিন সরকারি কর্মীদের চারটি সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক রয়েছে নবান্ন সভাঘরে।

49
সুপ্রিম কোর্টের প্রশ্ন

রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বর্তমানে চলছে সুপ্রিম কোর্টে। স বুধবার সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা। রাজ্য সরকারকে DA প্রদান নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতেও বলেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি জানতে চেয়েছে বকেয়া DA মেটানোর প্রক্রিয়া কতদূর। রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুটা সময় চাওয়া হয়েছে।

59
সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি

রাজ্য সরকারি কর্মীদের DA মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। নবান্ন সূত্রের খবর তার আগেই রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসে ডিএ জট কাটাতে মরিয়া চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়েই তিনি বলেছিলেন রাজ্য় সরকারি কর্মীদের দাবিগুলি তাঁর সরকার খতিয়ে দেখবে।

69
বৈঠকের আগেই DA!

তবে রাজ্য়ের সরকারি কর্মীদের সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসার আগেই অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হচ্ছে। যাতে সরকারি কর্মীরা আশার আলো দেখতে পেয়েছেন। তাঁদের কথায় পূর্বতন সরকার ডিএ দেওয়ার ব্যাপারে যথেষ্টই অনড় মনোভাব দেখিয়েছিল। যার কারণেই তাদের DA-এর বকেয়া পাহাড়প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

79
কত শতাংশ DA পাচ্ছেন?

তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীনই সুপ্রিম কোর্ট সরকারি কর্মীদের পুরনো বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। বাকি DA ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার কথাও বলেছিল। তবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কতশতাংশ DA দেওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

89
ডিএ নিয়ে ধোঁয়াশা

বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান শুরু হলেও তা ঘিরে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। কর্মচারী সংগঠনগুলির দাবি, ঠিক কত শতাংশ হারে এই মহার্ঘ্য ভাতা মেটানো হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ফলে কী ভিত্তিতে এই হিসাব নির্ধারণ করা হচ্ছে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে

99
পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ

ডিএ নিয়ে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল সরকারি কর্মীদের। কেন্দ্রীয় হারে, মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর দাবিতে রাজ্যের সরকারি কর্মীদের আইনি লড়াই লড়তে হয়েছিল। তারা রাস্তায় নেমে আন্দোলনও করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনড় মনোভাব দেখিয়ে গিয়েছে বারে বারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories