- Home
- India News
- Family Unit: সরকারি কর্মচারীদের লটারি! ৮ম বেতন কমিশনে 'ফ্যামিলি ফর্মুলা'য় নূন্যতম বেতন ৬৯০০০ টাকা
Family Unit: সরকারি কর্মচারীদের লটারি! ৮ম বেতন কমিশনে 'ফ্যামিলি ফর্মুলা'য় নূন্যতম বেতন ৬৯০০০ টাকা
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ‘ফ্যামিলি ইউনিট’ বা পরিবারের সদস্যসংখ্যার হিসাব ৩ থেকে ৫ করার দাবি উঠেছে। এর ফলে ন্যূনতম বেতন ₹১৮,০০০ থেকে বেড়ে ₹৬৯,০০০ পর্যন্ত হতে পারে বলে কর্মী সংগঠনগুলির দাবি।

অষ্টম বেতন কমিশনে গুরুত্বপূর্ণ সুপারিশ
অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)-এর অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রচুর পরিমাণে বাড়তে পারে এমন কতগুলি সুপারিশ করা হয়েছে। যারমধ্যে গুরুত্বপূর্ণ হল ফ্যামিলি ইউনিট বা Family unit। কিন্তু কি এই পারিবারিক একক? তাই নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বেতন বৃদ্ধি হতে পারে...
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনগুলির মতে এই পারিবারিক একক যদি মেনে নেয় কেন্দ্রীয় সরকার তাহলে তাদের নূন্যতম বেতন একধাক্কায় বেড়ে ৬৯০০০ টাকা হতে পারে। পারিবারিক একক - নিয়ে যে সূত্র দেওয়া হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপর আর্থিক চাপ অনেকটাই কমবে বলেও দাবি করেছে সংগঠনগুলি।
পারিবারিক একক বা FAMILY UNIT কী ?
বেতন কমিশনের অধীনে পরিবার বলতে একজন কর্মচারী ও তার ওপর কতজন নির্ভরশীল রয়েছে তাদের বোঝায়। এর ভিত্তিতে একজন সাধারণ কর্মচারীর পরিবারের নূন্যতম জীবনযাত্রার মান বজায় রাখতে কী পরিমাণ অর্থের প্রয়োজন, তা অনুমান করার চেষ্টা করা হয়।
পারিবারিক এককের সূত্র
পারিবারিক একের জন্য যে সূত্র ব্যবহার করা হয় তা হল আইক্রয়েড সূত্র। এটির ওপর ভিত্তি করেই খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক জীবনযাত্রার খরচ মেটানোর জন্য প্রয়োজনীয় নূন্যতম বেতন অনুমান করা হয়।
আইক্রয়েড সূত্র- এটি মূলত পুষ্টিবিদ ড. ডব্লিউ. আর. আইক্রয়েড (Dr. Wallace Aykroyd) -এর তৈরি করা পদ্ধতি, যা মানুষের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় ও খাদ্যের চাহিদা নির্ধারণ করে
বর্তমান পারিবারিক সূত্র
বেতন কমিশনের অধীনে বর্তমান পারিবারিক সূত্রটি হল, একটি পরিবারের তিনটি একক। অর্থাৎ সরকারি কর্মী, তাঁর স্ত্রী আর দুই সন্তান। বাবা ও মা বা সরকারি কর্মীর অভিভাবক এতো দিন বেতন কমিশনের অধীনে ছিল না।
পারিবারিক একক পরিবর্তনের সুপারিশ
কর্মচারী সংগঠনগুলির প্রস্তাব অনুযায়ী পারিবারিক ইউনিটকে এবার পাঁচ হিসেবে গণ্য করতে হবে। সেই সূত্র অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মী, তাঁর স্ত্রী বা স্বামী- এককথায় জীবনসঙ্গী- প্রত্যেকে ১ ইউনিট। দুই সন্তান- প্রত্যেকে ০.৮ ইউনিট, আর সরকারি কর্মীর অভিভাবক- বাবা ও মা- একত্রে ০.৮ ইউনিট। এক আসন্ন মান ৫ ইউনিট ধরা হয়েছে।
নতুন পারিবারিক ইউনিট নিয়ে প্রস্তাব
ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (এনসি-জেসিএম) সম্প্রতি বেতন কমিশনের সাথে এক বৈঠকে ‘পিতা-মাতা ও প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ আইন’ এবং ‘সামাজিক সুরক্ষা আইন, ২০২০’-এর অধীনে থাকা আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছে, যেখানে ‘পরিবার’-এর সংজ্ঞায় নির্ভরশীল পিতামাতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মহিলা কর্মচারীরা তাদের শ্বশুর-শাশুড়িকেও পরিবারের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারেন।
বেতনে প্রভাব
বেতন কমিশনের হিসেব অনুযায়ী পরিবারগুলি যদি খাদ্য, বাড়িভাড়া, স্বাস্থ্যসেবা, পরিবহণ ও শিক্ষার মত অত্যাবশ্যকীয় খাতে বেশি খরচ করে তাহলে নূন্যতম ব্যায়ের মাণদণ্ড বেতে যায়। যার কারণে বেতনও বাড়বে।
প্রভাব পড়বে
কমিশন যদি পারিবারিক ব্যায় সংক্রান্ত অনুমানগুলি সংসোধন করতে সক্ষম হয় তাবে তার প্রভাব পড়বে
- নূন্যতম মূল বেতন
- ফিটমেন্ট ফ্যাক্টর
- ভাতা
- পেনশন
- ক্ষতিপুরণ গণনা
এগুলির ওপর
উপকৃতের সংখ্যা
অষ্টম বেতন কমিশনের দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মী, পেনশনভোগী, তাদের পরিবার-সহ ১১০ কোটি মানুষ। এপর্যন্ত ভারতে ৭টি বেতন কমিশন শুরু হয়েছে। এটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৬ সালে।

