মামাবাড়ি থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ, বাইকে করে বাড়ি পৌঁছে দিল অভিযুক্তরাই

Published : Dec 30, 2019, 05:48 PM ISTUpdated : Dec 30, 2019, 05:54 PM IST
মামাবাড়ি থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ, বাইকে করে বাড়ি পৌঁছে দিল অভিযুক্তরাই

সংক্ষিপ্ত

সাইকেলে করে বাড়ি ফিরছিল কিশোরী জোর করে টেনে নিয়ে যায় ৫ পরিচিত যুবক ঝোঁপে নিয়ে গিয়ে গণধর্ষণ পরে অভিযুক্তরাই বাড়ি পৌঁছে দেয় কিশোরীকে  

সাইকেলে করে বাড়ি ফিরছিল একাদশ শ্রেণির এক ছাত্রী। তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে পাঁচ যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁচ যুবককে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ।

আরও পড়ুন : বর্ষবরণে তিলোত্তমায় থাকছে না বৃষ্টির ভ্রুকুটি, আশার খবর শোনাচ্ছে হাওয়া অফিস

জানা গিয়েছে, ডেবরা এলাকার বাসিন্দা ওই কিশোরী পিংলাতে নিজের মামাবাড়ি গিয়েছিল।  মামাবাড়ি থেকে সাইকেলে করে ফিরছিল সে। কিন্তু রাত বাড়লেও কিশোরী বাড়ি না ফেরায় মামাবাড়িতে ফোন করেন তার বাবা। জানিয়ে দেওয়া হয় মেয়ে দুপুরেই রওনা দিয়েছে। এরপর কিশোরীকে খুঁজতে বেরিয়ে পড়ে তার পরিবার। সন্ধে সাড়ে সাতটা নাগাদ দুই যুবক বাইকে করে কিশোরীকে বাড়িতে ছেড়ে দিয়ে যায়। তারপরেই অসুস্থ হয়ে পড়ে সে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জানা যায় গণধর্ষণের শিকার হয়েছে ওই কিশোরী।

 

 

আরও পড়ুন: জাঁকিয়ে শীত শহরে, জমে উঠেছে বিধাননগর মেলা

কিশোরী পরিবারকে জানা, বাড়ি থেকে কিছুটা দূরে পিচ রাস্তার ধারে একটি জঙ্গলে মদ্যপান করছিল কিছু পরিচিত যুবক। তাদের মধ্যে সঞ্জু নাগ ও শুভদীপ নুবিয়ান নামে দুই যুব তার পথ আটকায়। মেয়েটি তাদের সঙ্গে যেতে রাজি না হলে তাকে জোর পূর্বক ঝোঁপে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে সেখানে আসে আরও তিন যুবক। 

 

 

ধর্ষণের পর নাবালিকা অজ্ঞান হয়ে পড়লে মুখে জল দিয়ে ওই যুবকরা তার জ্ঞান ফেরায়। এরপর কিশোরীকে বাড়ি পৌঁছে দিয়ে চম্পট দয়ে অভিযুক্তরা। রাতেই সব জানতে পেরে কিশোরীর পরিবারের তরফে ডেবার থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কিশোরীর চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হল ১ লক্ষ ২৫ হাজার নাম, তালিকায় আছেন আপনি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস?