
আর চলবে না গো হত্যা! নতুন আইন আনছে রাজ্য সরকার। এবার গো হত্যা নিয়ে আরও কঠোর হতে চলেছে রাজ্য সরকার। এমনই জানিয়েছেন পশচিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে গো হত্যা নিয়ে নতুন প্রকল্প আনছে মোদী সরকার, যার দরুণ এবার গো-সেবা করার জন্য মিলবে ১ লক্ষ টাকা। সোমবার শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, আর লুকিয়ে গো হত্যা করা চলবে না। জানা গেলে ভয়ঙ্কর শাস্তি হবেষ ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্টেও কিন্তু একই কথা বলা আছে। গো হত্যা একেবারে বন্ধ করতে মন্ত্রীসভার বৈঠকের পরে নতুন বিল এলে আইন তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, গোপালকরা গরু প্রতিপালনের জন্য সরকারি সাহায্য চেয়েছিলেন সেই আবেদনেরই সাড়া দিতে চলেছে রাজ্য সরকার। সোমবার থেকেই শুরু হল গকুল মিশন।
শুধু গোপালকরা নয়, কোনও ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠান অসুস্থ ও বয়স্ক গরুদের সেবা ও রক্ষণাবেক্ষণ করলে তাঁদের বছরে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য নির্দিষ্ট গাইড লাইনের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: 'সমবায় ব্যাঙ্কগুলো নেতাদের এটিএম হয়ে গেছে', সিপিএম-কে নিশানা রাজীব চন্দ্রশেখরের
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "লুকিয়ে গো-হত্যা করলে ভুগতে হবে। খড়গপুরে যারা গরু পাচারে অভিযুক্ত ছিল তারা এখনও জেলে রয়েছে। বেআইনি কাজ করলেই রাজ্য সরকার পদক্ষেপ নেবে"।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.