Rekha Patra: রেখা পাত্র আজ কেমন আছেন? ভেন্টিলেশন থেকে বার করা হল হিঙ্গলগঞ্জের বিধায়ককে

Published : Nov 23, 2026, 01:27 PM IST
rekha patra health update pesticide poisoning bjp mla condition latest news bsm

সংক্ষিপ্ত

Rekha Parta Health Update: হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রর স্বাস্থ্য নিয়ে বড় আপডেট। ভেন্টিলেশন থেকে বার করা হল বিজেপি বিধায়ককে। এখন কেমন আছেন তিনি, কী জানাল হাসপাতাল, জেনে নিন।

গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে সোমবার সকালে বার করা হল ভেন্টিলেশন থেকে। রবিবার থেকেই কৃত্রিম যন্ত্রের মাধ্যমেই তাঁর শ্বাসপ্রশ্বাস চালান হচ্ছিল। ভেন্টিলেটর ছাড়া কেমন থাকেন তিনি? সেটা দেখার জন্যই তাঁকে বার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

কেমন আছেন রেখা পাত্র?

সোমবার সকালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরে বিজেপি নেত্রী বলেছেন, 'আগের তুলনায় ভাল রয়েছে রেখা পাত্র। অল্পবিস্তর কথা বলছেন তিনি। রেখাকে রেখাকে ভেন্টিলেশন থেকে বার করানো হয়েছে। মুখ দিয়ে এক-দু ফোঁটা জল‌ও খেতে পেরেছেন।' বিজেপি নেত্রী আরও বলেছেন, 'মুখের ভিতরে জমে থাকা লালা ফুসফুসের ভিতরে গিয়ে অক্সিজেন সরবরাহ বাধা পাওয়ার পরিস্থিতি হয়েছিল। বুকের সিটি স্ক্যানে তা ধরা পড়ার পরে অ্যান্টিবায়োটিকের সাহায্যে তা নিয়ন্ত্রণ করা গিয়েছে।'

কীটনাশকের প্রভাব কেমন?

অর্চনা আরও বলেন, 'বিষের একটা প্রভাব রয়েছে। তার জেরে হৃৎস্পন্দনের হার এখন বেশি দেখাচ্ছে। কিডনিতে কোন‌ও প্রভাব পড়েনি, সেটা একটা ভাল দিক। পটাশিয়ামের মাত্রা একটু বেশি ছিল, তবে তা-ও এখন নিয়ন্ত্রণে।' তিনি আরও বলেছেন, আরও দিন চারেক রেখাকে পর্যবেক্ষণে রাখা হবে। সংকট কাটল কিনা তা চিকিৎসকদের কাছে স্পষ্ট হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রেখার শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো বলেও বিজেপি সূত্রের খবর। চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে একজন নেফ্রোলজিস্ট এবং একজন টক্সিকোলজির চিকিৎসক রেখাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Child Marriage: রাজ্যে নাবালিকা মা হওয়ার হিড়িক! বাংলায় কী হচ্ছে এসব, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, এবার কী পদক্ষেপ?
Cyclone Alert: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে! বাংলার দিকে ধেয়ে আসছে নতুন দুর্যোগ?