হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে সাত বছর ধরে হিন্দু পরিচয়ে বসবাস করছিল এক বাংলাদেশি মুসলিম পরিবার। সরকারি জমিতে পাকা বাড়ি বানিয়ে স্থানীয়দের সাথে তারা মিশে গিয়েছিল….
হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ে এক মুসলিম পরিবার। নাম পরিচয় গোপন রেখে হিন্দু সেজেই দিব্য দিন কাটাচ্ছিল সাত বছর ধরে অবশেষে পাঁচ বাংলাদেশির কীর্তি ফাঁস হল। সাত বছর ধরে নাম পরিচয় গোপন রেখে হিন্দু সেজে বসবাস করছিল এই ৫ বাংলাদেশি। সরকারি জমি দখল করে পাকা বাড়িও বানিয়েছিল বলে অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই হকচকিয়ে গিয়েছেন স্থানীয় মানুষেরা। হিন্দুদের সমস্ত অনুষ্ঠানেও তারা যোগ দিতেন বলে জানা গিয়েছে। কেউই আন্দাজ করতে পারেনি যে তারা বাংলাদেশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে হিন্দু পরিচয় নিয়ে ত্রিমোহিনী পাওযার হাউজ এলাকায় রাস্তার ধারে সরকারি জমি দখল করে বসবাস করছিলেন তারা। পরে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন তারা। গত ১৩ নভেম্বর সকালে কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সুমন সরকার ও আকাশ দাস নামের দুই ।ুবকের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারপরেই পুলিস এসে খোঁঝ খবর নিতে জানা যায় আকাশ দাস ও তার রিবারের বাকি চার সদস্য বাংলাদেশী। বর্তমানে তাদের গ্রেফতার করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।














