দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা

Published : Sep 15, 2026, 11:05 AM IST
railway 845 trains affected 338 cancelled mokama ganga bridge september october 2026

সংক্ষিপ্ত

দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোর মরশুমে যাত্রীদের সুবিধার জন্য রেল ৩ জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা করেছে। এই ট্রেনগুলি কলকাতা-কানপুর, কলকাতা-আগ্রা ক্যান্ট এবং আসানসোল-ঝাঁসি রুটে নির্দিষ্ট দিনের জন্য চলবে। সম্পূর্ণ সময়সূচি ও স্টপেজের রইল।

দুর্গাপুজোয় যাত্রীদের জন্য বড় সুখবর। ৩ জোড়া পুজো স্পেশ্যাল ট্রেন চালাবে রেল। দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোর মরশুমে বাড়তি ট্রেন চালাতে চলেছে রেল। কলকাতা-কানপুর সেন্ট্রাল, কলকাতা-আগ্রা ক্যান্ট এবং আসানসোল-ঝাঁসি রুটে চলবে ট্রেনগুলো। দেখে নিন সময়সীমা।

০৪১৫৭ কানপুর- কলকাতা স্পেশ্যাল ট্রেন চলবে মঙ্গলবার করে। ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৮টি ট্রেপ চলবে। কানপুর থেকে সকাল ৮টা ছেড়ে পরদিন ভোর ৪টে ৫ মিনিটে কলকাতায় পৌঁছাবে। অন্যদিক ০৪১৫৮ কলকাতা- কানপুর স্পেশ্যাল প্রতি বুধবার চলবে। ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যটি ৮টি ট্রেপ থাকহে। কলকাতা থেকে সকাল ৭টা ২৫ মিনিটে ছেড়ে পরদিন রাত ১টা ২৫ মিনিটে কানপুর পৌঁছাবে। পূর্ব রেলের এলাকায় নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে স্টপেজ থাকবে। ট্রেনে জেনারেল, স্লিপার ও AC কোচ থাকবে।

কলকাতা-আগ্রা ক্যান্ট স্পেশ্যাল

০১৯১১ আগ্রা- কলকাতা স্পেশাল প্রতি বৃহস্পতিবার চলবে। ১ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট ৯টি ট্রিপ। আগ্রা থেকে ভোর ৩টে ৪০ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৪টে ৫ মিনিটে কলকাতা পৌঁছাবে। ০১৯১২ কলকাতা-আগ্রা স্পেশাল প্রতি শুক্রবার চলবে। ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট ৯টি ট্রিপ চলবে। কলকাতা থেকে ছাড়বে ৭টা ২৫ মিনিটে। আগ্রা পৌঁছাবে ৮টায়। নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপর ও আসানসোল স্টপেজ থাকবে। ট্রেন জেনারেল, স্লিপার ও এসি কোচ থাকবে।

আসানসোল- ঝাঁসি স্পেশ্যাল

০৪১৮৫ ঝাঁসি- আসানসোল স্পেশ্যাল চলবে বুধবার ও রবিবার। ৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ১৬টি ট্রিপ হবে। ঝাঁসি থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন দুপুর ২টো ৪৫ মিনিটে আসানসোল পৌঁছাবে ট্রেন। ০১৮৬ আসানসোল- ঝাঁসি স্পেশ্যাল প্রতি বৃহস্পতিবার ও সোমবার চলবে। ৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৬টি ট্রিপ করবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Today’s News in Bengali Live: দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা