DA Update: নববর্ষে রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো, বেতন ও মহার্ঘ ভাতা নিয়ে নয়া আপডেট দিল অর্থ দফতর

Published : Apr 15, 2026, 08:11 AM IST

রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা চললেও এখনও কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। এই অনিশ্চয়তার মাঝেই অর্থ দপ্তর এপ্রিল মাসের বেতন এবং মে মাসের পেনশন প্রদানের দিনক্ষণ ঘোষণা করেছে। 

PREV
17

দীর্ঘদিন ধরে চর্চার শীর্ষে আছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা। গত ৫ ফেব্রুয়ারি ভোট-অন- অ্যাকাউন্ট বাজেট পেশ করে রাজ্যের কর্মীদের ৪ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করে রাজ্য। তবে, এখনও জারি হয়নি কোনও নোটিস।

27

বাজেটে জানানো হয়েছিল বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে, এখনও আপডেট নেই তা নিয়ে।

37

তাহলে আদৌ কি বাড়বে মহার্ঘ ভাতা? এই প্রশ্ন সকলের মনে। এই জল্পনার মাঝেই এপ্রিল মাসের এবং পেনশন প্রদানের চূড়ান্ত সময়সূচী নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।

47

স্কুল শিক্ষক, পঞ্চায়েত- পুরসভা কিংবা দপ্তরের কর্মী থেকে সরকারি দফতরের সমস্ত কর্মীদের অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকবে তা সামনে এসেছে। তালিকা প্রকাশ করল অর্থ দপ্তর। জানা গিয়েছে, ই বন্টন এবং ডব্লিউবিআইএউএমএস পোর্টালের মাধ্যমে ট্রেজারি থেকে অর্থ দেওয়া হবে।

57

এদিকে জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীরা এপ্রিল মাসের বেতন পাবে ২৯ এপ্রিল। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মীরা চলতি মাসে ৩০ তারিখ বেতন পাবে। সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ঢুকহে ৩০ এপ্রিল।

67

পেনশন ভোগীরা পাবেন ২ মে। ওয়েজ, রেমুনারেশন, সাম্মানিক এবং স্টাইপেন্ড প্রাপকরা পাবেন ২ মে। বেতন প্রদানের দিনক্ষণ ঠিক হলেও সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি দিনে এখনও কোনও ঘোষণা হয়নি।

77

বর্তমানে ষষ্ঠ পে কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কর্মীরা। ৪ শতাংশ বাড়লে তা হবে ২২ শতাংশ। এই বৃদ্ধি নিয়ে দীর্ঘ জল্পনা চললেও এখনও মেলেনি নিশ্চিত কোনও খবর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories