MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DA Hike: আটকে গেল ডিএ? খারাপ খবর কর্মীদের জন্য! বাকি টাকা কবে দেবে নবান্ন?

DA Hike: আটকে গেল ডিএ? খারাপ খবর কর্মীদের জন্য! বাকি টাকা কবে দেবে নবান্ন?

বাংলায় ডিএ (Dearness Allowance) ইস্যুতে এখনও জট পুরোপুরি খোলেনি। এরই মধ্যে বুধবার রাজ্যের আবেদনের প্রেক্ষিতে শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court)। বিচারপতি করোল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি হতে চলেছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 14 2026, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : stockPhoto

ডিএ নিয়ে রাজ্যের আবেদনের শুনানি বুধে

জানা যাচ্ছে, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে দুপুরে রাজ্যের আবেদনের শুনানি হতে চলেছে। গত ৫ ফেব্রুয়ারী পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে, ৩১ মার্চের মধ্যে। প্রথম কিস্তি ৬ মার্চের মধ্যে দিতে হবে বলে নির্দেশ ছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : stockPhoto

একইসাথে গোটা প্রক্রিয়াটি কতটা কার্যকর হল সেই নিয়ে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ ১৫ এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে বলা হয়েছিল। পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট।

Related Articles

Related image1
DA: এবার সোজা প্রভাব সরকারি কর্মীদের বেতনে! বাজেটে ঘোষিত ৪% মহার্ঘ ভাতা জট ক্রমশই বাড়ছে
Related image2
DA Hike: কেন্দ্রের আগেই রাজ্যের কর্মীদের বাড়ল ডিএ! এখন মিলবে ৫২.৮% মহার্ঘ ভাতা
38
Image Credit : stockPhoto

অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। সুপ্রিম নির্দেশ ছিল, ২৫ শতাংশ দেওয়ার পরেও বাকি ৭৫% বকেয়া ডিএ-র কীভাবে, কত কিস্তিতে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি।

48
Image Credit : twitter

নির্দেশ ছিল ওই ৭৫ শতাংশেরও প্রথম কিস্তির অর্থ ৩১ মার্চের মধ্যে দিতে হবে। সেই সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

58
Image Credit : Asianet News

এই সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার জন্য আবেদন জানায় রাজ্য সরকার। বুধবার রাজ্যের সেই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম শুনানি।

68
Image Credit : Asianet News

আদালতে রাজ্য সরকার আবেদনে জানায়, আর্থিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য। বকেয়া ডিএ-র অঙ্ক কয়েক হাজার কোটি। এদিকে কেন্দ্রের কাছ থেকে ঋণের অনুমোদন মেলেনি এখনও। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলা হয়েছে, ভোটের ক্ষেত্রে প্রচুর খরচ হবে। সেই খরচ এখনও চূড়ান্ত হয়নি।

78
Image Credit : stockPhoto

রাজ্যের আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের আগের বহু কর্মীর তথ্য এখনও ডিজিটাল রেকর্ড করা হয়নি। সব কর্মীর সার্ভিস বুক স্ক্যান ও আপলোডের বিষয় সময়সাপেক্ষ। হাজার হাজার পেনশনভোগীডের তথ্যও আলাদা ভাবে মেলাতে হবে। কলকাতা এবং জেলার পেনশন সংক্রান্ত তথ্য মেলাতে হবে।

88
Image Credit : stockPhoto

সরকার জানিয়েছে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে আলাদা পোর্টাল তৈরি করা হয়েছে। তবে পোর্টাল প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে পোর্টাল পুরো প্রস্তুত করতে সময় লেগে যাবে। এই সমস্ত দিক তুলে ধরে সুপ্রিম কোর্টের দরজায় ফের কড়া নেড়েছে রাজ্য। এবার আদালত কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে সকলে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Share Market Today - মঙ্গলবারের শেয়ার বাজার কেমন থাকবে? কোন স্টকগুলি দিচ্ছে লাভের ইঙ্গিত?
Recommended image2
Suvendu Adhikari On Damayanti Sen: পালাবদল হতেই দময়ন্তীকে ফেরালেন শুভেন্দু, নতুন কোন পদে দুঁদে আইপিএস?
Recommended image3
Now Playing
Suvendu Adhikari: ফেরালেন মমতার আমলে সেই 'কোণঠাসা' দময়ন্তী সেনকে! কোন তদন্তে? শুভেন্দুর মেগা অ্যাকশন!
Recommended image4
লাগু হচ্ছে জাতীয় শিক্ষা নীতি, ফি নিয়ে প্রাইভেট স্কুল-কলেজগুলোকে কড়া বার্তা শুভেন্দুর
Recommended image5
Now Playing
Park Circus: কাশ্মীরের ছায়া পার্ক সার্কাসে! কী বার্তা? কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Related Stories
Recommended image1
DA: এবার সোজা প্রভাব সরকারি কর্মীদের বেতনে! বাজেটে ঘোষিত ৪% মহার্ঘ ভাতা জট ক্রমশই বাড়ছে
Recommended image2
DA Hike: কেন্দ্রের আগেই রাজ্যের কর্মীদের বাড়ল ডিএ! এখন মিলবে ৫২.৮% মহার্ঘ ভাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved