Government Holiday: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইদে দুই দিনের ছুটি পেতেন রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু মমতা-জমানা বদলের পরই বদল হল সরকারি ছুটিও। এবার ইদে ২ দিনের পরিবর্তে ১ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইদে দুই দিনের ছুটি পেতেন রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু মমতা-জমানা বদলের পরই বদল হল সরকারি ছুটিও। এবার ইদে ২ দিনের পরিবর্তে ১ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। নতুন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি। তাতেই রয়েছে ছুটির বিস্তারিত তথ্য।
26
সরকারি বিজ্ঞপ্তি
নবান্ন জানিয়েছে, ইদ পালনের দিন বদলে যাওয়ায় ছুটির দিনও বদল করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,'২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) বকরি ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৮ মে বকরি ইদ পালন করা হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। বকরি ইদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ওই দু’দিন অর্থাৎ, মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।'
36
১৫ বছরের ছুটি বদল
গত ১৫ বছর ধরেই রাজ্য সরকার ইদ উপলক্ষ্যে সরকারি কর্মীদের ২ দিন ছুটি দিয়ে আসছিল। কিন্তু পালা বদলের পরে বদলে গেল সেই নিয়ম। বাম আমলকে টেক্কা দিয়ে একের পর এক উৎসবে অতিরিক্ত ছুটি দিয়ে দিয়েছিল নবান্ন। কিন্তু এবার তাতেই রাশ পরাতে চলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
যদিও ইদের ছুটি নিয়ে প্রশাসন ও নবান্ন সূত্রে বলা হয়েছে, ইদের আসল নির্ঘণ্ট অনুযায়ী ছুটির তালিকায় পরিবর্তন করা হয়েছে। সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করেই উৎসবের দিন নির্ধারিত হয়। তাই ক্যালেন্ডারে আগের দিন বদলে নতুন করে বৃহস্পতিবারই ছুটি দেওয়া হয়েছে।
56
প্রশাসনে গুঞ্জন
তবে নবান্ন বা মহাকরণের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ঢালাও ছুটির পক্ষপাতী নয় রাজ্যের নতুন বিজেপি সরকার। রাজ্যের কর্মসংস্কৃতির হাল ফেরাতে মরিয়া শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। আর সেই সেই কারণে জনমোহিনী রাজনীতির পরিবর্তে শক্ত হাতেই প্রশাসনের হাল ধরতে চান তাঁর। তাতেই ছুটিতে কোপ পড়তে শুরু করেছে। ইদের ছুটিতে কোপ দিয়েই শুভেন্দুরা বুঝিয়ে দিতে চলেছেন, এবার থেকে আর চলবে না ছুটির সংস্কৃতি।
66
দুর্গা পুজোর ছুটিতেও কোপ!
ইদের ছুটি কমতেই সরকারি কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে দুর্গাপুজোর ছুটি নিয়েও। কারণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমলে দুর্গাপুজোয় লম্বা ছুটি থাকতে। এবারের ঘোষণায় ছিল টানা ১৩ দিনের দুর্গাপুজোর ছুটি। অর্থাৎ প্রায় ১৩ দিনই সরকারি দফতরগুলিতে তালা ঝোলানো থাকার কথা। কিন্তু আগামী দিনে এই ১৩ দিনের ছুটি থাকবে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে উৎসব প্রেমি সরকারি কর্মীরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.