Government Scheme: দারুণ খবর! মাসে মিলবে ৩ হাজার করে, নয়া প্রকল্প আনছে সরকার, কীভাবে করবেন আবেদন

Published : Mar 24, 2026, 12:33 PM IST

তৃণমূলের 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর জবাবে বিজেপি 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প আসছে, যেখানে মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হতে পারে। এর পাশাপাশি, 'যুবশক্তি' প্রকল্পের মাধ্যমে বেকারদেরও মাসিক ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকতে পারে বিজেপির।

PREV
15

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প চালু করেছে বাংলায়। যার দ্বারা মেলে আর্থিক সাহায্য। মাসে মাসে রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢোকে ১৫০০ থেকে ৩ হাজার টাকা। রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ, গৃহবধূ থেকে বেকার যুবক সকলে পেয়ে থাকেন ভাতা।

25

বর্তমানে রাজ্য চালু আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী-র মতো নানান প্রকল্প চালু আছে এই রাজ্যে। এই সকল প্রকল্পের দরুন কখনও মেলে মাসিক টাকা তো কখনও পাওয়া যায় মোটা টাকা।

35

এবার মাসে মিলবে ৩ হাজার টাকা। সদ্য প্রকাশ্যে এল এমনই তথ্য। গত ২০ মার্চ নিজেদের ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রকাশিত ‘দিদির ১০ প্রতিজ্ঞা’ ইতিমধ্যেই রাজনৈতিক চাপ বাড়িয়েছে বিরোধীদের ওপর। তাই পাল্টা লড়াইয়ের তৃণমূলের জনপ্রিয় প্রকল্পগুলোর অনুকরণেই নিজেদের পরিকল্পনা সাজাতে চাইছে বিজেপি।

45

জানা যাচ্ছে, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার-র আদলে বিজেপি আনতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। যার আওতায় মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিতাকতে পারে। পাশাপাশি যুবশক্তি প্রকল্পে মাসিক ৩ হাজার টাকা বেকারভাতার প্রস্তাবও ইশতেহারে থাকতে পারে বলে জানা যাচ্ছে।

55

বিজেপি সরকার ক্ষমতা আসলে চালু হবে এই প্রকল্প। তখনই জানা যাবে আবেদন পদ্ধতি সম্পর্কে। বিজেপি প্রতিশ্রুতি অনুসারে, বিজেপি সরকার ক্ষমতায় আসলে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ও যুবশক্তি প্রকল্প।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories