মহিলাদের ওপর অত্যাচারে জিরো টলারেন্সেই এনকাউন্টার! কী বলছেন সুকান্ত, শঙ্কর-পাপিয়ারা

পশ্চিমবঙ্গে এনকাউন্টার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে! রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর পরই শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর। এবার এই ঘটনায় মুখ খুললেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ও বিধায়করা।

Share this Video

পশ্চিমবঙ্গে এনকাউন্টার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে! রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর পরই শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর। এবার এই ঘটনায় মুখ খুললেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। এনকাউন্টার বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ, টালিগঞ্জের তারকা বিধায়ক পাপিয়া অধিকারী। ''নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন করা হত মমতার আমলে'', অন্যদিকে ''শুভেন্দুর আমলে জিরো টলারেন্স'', এমনই দাবি বিজেপি নেতাদের। মহিলাদের উপর অত্যাচার ও গুরুতর অপরাধের ঘটনায় কড়া পদক্ষেপের পক্ষে সওয়াল করেছেন তাঁরা। এনকাউন্টার নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বিজেপি নেতৃত্ব।

বালুরঘাট থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কলকাতা থেকে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী—রায়গঞ্জের ঘটনা নিয়ে কী বললেন তাঁরা? অপরাধ দমনে পুলিশের ভূমিকা, এনকাউন্টার এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি নেতাদের বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

Related Video