৬ হাজারের বদলে মিলবে ৯ হাজার, রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Nov 07, 2026, 12:48 PM IST

হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার সূচনা করল রাজ্য সরকার। এর ফলে পিএম কিষাণ যোজনার প্রাপকরা বছরে আরও তিন হাজার টাকা অতিরিক্ত পাবেন। রাজ্যের প্রায় ৪৬ লক্ষ ৪৬ হাজার কৃষক এই নতুন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।

PREV
15

বাংলার কৃষকদের কাছে আরও বেশি আর্থিক সহায়তা পৌঁছে দিতে চলেছে সরকার। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে বাংলার প্রয়া ৪৬ লক্ষ ৪৬ হাজার কৃষক উপকৃত হবেন।

25

মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা চাল হচ্ছে বাংলায়। এবার এই যোজনার মাধ্যমে রাজ্যের পিএম কিষাণ যোজনার প্রাপকদের অতিরিক্ত ৩ হাজার টাকা করে দেওয়া হবে। প্রত্যেক বছর পিএম কিষাণ যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি কৃষককে ৬ হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। এবর ৬-র বদলে মিলবে ৯ হাজার।

35

পিএম কিষাণ যোজনার মাধ্যমে বছরে তিনটি কিস্তি ২ হাজার টাকা করে দেওয়া হয়। এবার তাদের কাছে আরও বেশি আর্থিক সহায়তা পৌঁছে দিতে উদ্যোগ নিল রাজ্য। মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা করে তাঁদের দেওয়া হবে।

45

এদিকে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান পিএম কিষাণ যোজনার ২৩ ও ২৪ তম কিস্তি পেয়েছেন কৃষকরা। সেই কারণে রাজ্য সরকারের তরফে ২ হাজার টাকা তথা ২টি কিস্তির টাকা একসঙ্গে ট্রান্সফার করা হচ্ছে। কেন্দ্রের তরফে পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি দেওয়া হলে রাজ্যও বাকি ১ হাজার টাকা ট্রান্সফার করবে।

55

সব মিলিয়ে বাংলার কৃষকদের জন্য দারুণ খবর। এবার মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে মিলবে টাকা। এর মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা করে তাঁদের দেওয়া হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories