Kolkata Metro: দর্শনার্থীদের উদ্দেশ্যে বিরাট ঘোষণা, কালীপুজোয় সারা রাত চলবে মেট্রো, রইল টাইম টেবিল

Published : Nov 07, 2026, 09:53 AM IST

রবিবার কালীপুজো উপলক্ষে দর্শনার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা ঘোষণা করেছে। আগামী ৮ নভেম্বর ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত মেট্রো চলবে এবং সময়সীমাও বাড়ানো হয়েছে।

PREV
17

রাত পোহালেই কালীপুজো। পুজোর দিনে অনেকেই শহরের বড় বড় ঠাকুর দর্শন করতে যান। এবার আবার পুজো পড়েছে রবিবার। সে কারণে প্যান্ডেলে প্যান্ডেলে অধিক ভিড় হতে পারে বলে অনুমান করছেন অনেকেই। এই সময় এক বিরাট ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

27

কলকাতা শহরের যাতায়াতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল কলকাতা মেট্রো। পুজোর সময় দর্শনার্থীদের কথা মাথায় রেখে সারা রাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এবছর কালীপুজো উপলক্ষে ফের চলবে মেট্রো।

37

৮ নভেম্বর আরও বেশি মেট্রো পরিষেবা মিলবে ব্লু লাইন, গ্রীন লাইন ও ইয়েলো লাইনে। এখন প্রশ্ন হল কটা পর্যন্ত চলবে মেট্রো? কালীপুজোয় ঠাকুর দেখতে যাওয়ার ভিড় থাকে যথেষ্ট। তার ওপর রবিবার পুজো হওয়ায় এই ভিড় যে বাড়বে তা অনেকেই আন্দাজ করেছেন। তাই বাড়ানো হচ্ছে মেট্রো।

47

৮ নভেম্বর ব্লু লাইনে মোট আপে ৭৬টি ও ডাউনে ৭৬টি মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে। সকাল ৭টা নাগাদ নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে। এদিকে সকাল ৮ট নাগাদ ছাড়বে প্রথম শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বের মেট্রো। দক্ষিণেশ্বর থেকে পাল্টা ৮টা নাগাদ চালু হবে মেট্রো পরিষেবা।

57

দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম যে যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১০টা বেজে ৪০ মিনিটে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকের শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১১টায়। একইভাবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ মেট্রোও ছাড়বে রাত্রি ১১টা নাগাদ।

67

আপ ও ডাউন মিলিয়ে গ্রিন লাইনে মোট ১২৩টি মেট্রো চলবে। যেখানে সাধারণ দিনে ১১১টি মেট্রো চলবে। সকাল ৮টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে। তবে, দুই দিকেই রাতে মেট্রো সময়সীমা বাড়িয়ে শেষ মেট্রো ১১টা করে দেওয়া হয়েছে।

77

ইয়েলো লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৭৮টি মেট্রো চলবে। অন্যদিকে, প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিটে ছাড়বে। রাত্রে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো ছাড়বে রাত্রি ৯টায়। আর জয় হিন্দ বিমানবন্দর থেকে রাত ৯টা ২০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories