DA News: বকেয়া DA কবে পাবেন Grant-in-Aid কর্মীরা? সময়সীমা নিয়ে বড় ইঙ্গিত কর্মী নেতার

Published : Sep 21, 2026, 11:57 AM IST

Grant-in-Aid কর্মীদের বকেয়া DA কবে মেটাবে রাজ্য সরকার? মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, জানুন বকেয়া DA নিয়ে কী সিদ্ধান্ত হতে পারে।

PREV
18
ফের আলোচনার কেন্দ্রে বকেয়া ডিএ

রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এই আবহে ফের একবার বড়সড় বার্তা দিলেন সরকারি কর্মচারী সংগঠনের এক শীর্ষ নেতা, যা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে কর্মী মহলে।

28
সরব কনফেডারেশনের সাধারণ সম্পাদক

কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মূলত গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ প্রসঙ্গে একটি ভিডিওবার্তায় মুখ খোলেন। দীর্ঘদিন ধরেই এই নির্দিষ্ট অংশের কর্মচারীদের হয়ে আওয়াজ তুলে আসছেন তিনি।

38
ধাপে ধাপে মিটছে ডিএ, ডিআর

সুপ্রিম কোর্টের গঠিত মনিটরিং কমিটির নির্দেশ মেনে রাজ্য সরকার ধীরে ধীরে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ ও ডিআর মিটিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই একটি বড় অংশের বকেয়া টাকা সংশ্লিষ্ট কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে।

48
এখনও ‘বঞ্চিত’ গ্রান্ট ইন এইড কর্মীরা

তবে এই প্রক্রিয়ার বাইরে থেকে গিয়েছেন গ্রান্ট ইন এইড কর্মচারীরা। তাঁদের দাবি, সমান নিয়মে কাজ করলেও ডিএ প্রাপ্তির ক্ষেত্রে তাঁরা এখনও বঞ্চনার শিকার। এই ইস্যুতে বারবার সরব হয়েছেন মলয় মুখোপাধ্যায়, এবারও ব্যতিক্রম হল না।

58
একে একে মামলা উচ্চ আদালতে

মলয়বাবু জানান, বহুদিন ধরে দাবি জানানোর পরেও সুরাহা না মেলায় ধাপে ধাপে উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে। প্রথমে দুটি শিক্ষক সংগঠন মামলা করে, তারপর পঞ্চায়েত ও পৌরসভা কর্মীদের তরফেও মামলা দায়ের হয়। সবশেষে যুক্ত হয়েছে একটি হেড মাস্টার এসোসিয়েশনও।

68
কনসিউমার প্রাইজ ইনডেক্স মেনে ডিএ না পাওয়ার অভিযোগ

তাঁর কথায়, অল ইন্ডিয়া কনসিউমার প্রাইজ ইনডেক্স অনুযায়ী যে হারে ডিএ পাওয়ার কথা, তা না পাওয়ার অভিযোগেই একের পর এক সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছে। এই বিষয়টিকেই মূল যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে মামলাগুলিতে।

78
ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টের অপেক্ষা

সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ইন্দু মালহোত্রা কমিটিকে এই সংক্রান্ত দায়িত্ব দিয়েছে। মলয়বাবু জানান, সেই কমিটির চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত উচ্চ আদালত রাজ্য সরকারের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করেছে বলেও জানা গিয়েছে।

88
মুখ্যমন্ত্রীর বার্তার দিকে নজর সকলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, মুখ্যমন্ত্রী নিজেই আগে জানিয়েছিলেন যে ইন্দু মালহোত্রা কমিটি যদি সুপারিশ করে, তাহলে গ্রান্ট ইন এইড কর্মীদেরও ডিএ দেওয়া হবে। ফলে এখন সবার নজর ওই কমিটির রিপোর্ট এবং তার ভিত্তিতে উচ্চ আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories